চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নারী মোটরসাইকেল আরোহীর মৃত্যু! গুরুত্বর আহত-১

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে এক নারী মোটরসাইকেল আরোহীর মৃত্যু এবং তার সাথে একই মোটরসাইকেলে থাকা নার্সিং ইনস্টিটিউটের এক ছাত্রী গুরুত্বর আহত হয়েছেন।

  
বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ৬ টা ৪৫ মিনিটে জয়পুরহাট-ধামুইরহাট আঞ্চলিক মহাসড়কের  মঙ্গলবাড়ী এম এম ডিগ্রী কলেজের সামনে পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসেন। 

নিহত জুথী আক্তার (২২) জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের এমদাদুল হকের মেয়ে। তিনি ডিএমএসএস এনজিওর হিসাব রক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং আহত নার্সিং ইনস্টিটিউটের ছাত্রী মরিয়ম আক্তার (২০) ইছুয়া খাট্টা গ্রামের সোবহান আলীর মেয়ে। 

এ তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন চৌহান।

স্থানীয় ও আহত-নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জুথী আক্তার নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে জয়পুরহাট পৌর শহরে তার অফিসের উদ্দেশ্য রওনা হন। এ সময় ব্যাটারিচালিত অটো ভ্যানে নার্সিং ইনস্টিটিউটের ছাত্রী মরিয়ম আক্তার তার মাকে সঙ্গে নিয়ে প্রথম দিনের ক্লাসের উদ্দেশ্যে যাওয়ার সময় পথে জুথী তার বান্ধবী হওয়ার সুবাদে মরিয়ম কে অটো ভ্যান থেকে তার নিজ মোটরসাইকেল উঠিয়ে নিয়ে যাওয়ার সময়  পথিমধ্যে মঙ্গলবাড়ি কলেজ গেটের সামনে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝায় একটি  ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ওই ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই জুথীর মৃত্যু হয়। এ সময় মরিয়ম গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল  হাসপাতালে ভর্তি করায়। সেখানে তার অবস্থার আশঙ্কা জনক হওয়ায় বগুড়ার শজিমেক হাসপাতালে স্থানান্তর হয়। 

এ ব্যাপারে জয়পুরহাট সদর থানার অফিসার (ওসি) হুমায়ূন কবির জানান, দুর্ঘটনার সাথে সাথেই ট্রাকের  চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।  তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। 
আরও খবর