সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

মুন্সিগঞ্জের সিরাজদিখানে উদ্বোধন করা হলো একতা ডায়াগনস্টিক সেন্টার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে উদ্বোধন করা হলো একতা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার। আজ ২৭ জুন ২০২৪ খ্রিঃ বৃহস্পতিবার উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামে অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সিরাজদিখান এর বিপরীত পাশে এ ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়। 


এ উপলক্ষ্যে বেলা ১০ ঘটিকায় একটি জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মীর মোশারফ সুমন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সুমন মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মতিন হাওলাদার, ইছাপুরা ৪ ওয়ার্ড মেম্বার শফিউদ্দিন আহমেদ মন্টু, মিলন হাওলাদার, হালিম শেখ, হাজ্বী মোঃ লতিফ খালাসি, বিভিন্ন ঔষধ কোম্পানীর ম্যাডিকেল রিপ্রেজেন্টেটিভগণ সহ এলাকার আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ। 


একতা ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান জনাব আবু তাহের জানান, স্বাস্থ্য সেবার মানকে আরো উন্নত ও যুগোপযোগী করার জন্য আমরা বিশেষজ্ঞ চিকিৎসকগণ ও সংশ্লিষ্ট সেবাদাতাদের সমন্বয়ে চিকিৎসা প্রযুক্তি নির্ভর একটি ডায়াগনস্টিক সেন্টার নির্মান করেছি। এখানে থাকছে সঠিক চিকিৎসা ও রোগ নির্ণয়ের জন্য উন্নত প্রযুক্তির ল্যাব ও আধুনিক যন্ত্রপাতির সুবিধা। 


উক্ত ডায়াগনস্টিক সেন্টারের এমডি হিসেবে আছেন মোঃ শাহ আলম। এছাড়াও ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ আশরাফুল আলম, ডাঃ মাহবুব আলম তুষার, মোঃ জসিম, রাজন দেবনাথ, মোঃ রবিউল ইসলাম প্রমুখ।


আরও খবর