জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

আদমদীঘির সান্তাহারে ভারসাম্যহিন ব্যক্তির লাশ উদ্ধার

প্রতীকী ছবি

আদমদীঘি উপজেলার সান্তাহারে ভুপেন চন্দ্র বর্মন (৫৬) নামের ভারসাম্যহিন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে সান্তাহার ফাঁড়ি পুলিশ। সে নওগাঁ জেলার পত্নতলা উপজেলার হাজরা পুকুর গ্রামের ধনেশ্বর বর্মনের ছেলে। গত সোমবার (২৪ জুন) বিকেলে সান্তাহার রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে রেলওয়ে রেষ্ট হাউজের পাশ থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে পুলিশ প্রথমে অজ্ঞাত হিসাবে লাশটি মর্গে প্রেরণ করলেও পরদিন গতকাল মঙ্গলবার পিবিআই টিমের শনাক্তে লাশের পরিচয় পাওয়া যায়। 

পুলিশ জানায়, ভুপেন চন্দ্র বর্মন নামের ওই ব্যক্তিটি ভারসাম্যহিন অবস্থায় বাড়ি থেকে নিখোঁজ হয়। স্থানীয়দের দেয়া তথ্যমতে ভুপেন নামের ওই ব্যক্তি বেশ কয়েক দিন যাবত সান্তাহার রেলওয়ে স্টেশনে ছিল। গত সোমবার সান্তাহার রেলওয়ে স্টেশনের পশ্চিমে রেলওয়ে রেষ্ট হাউজের পাশে লাশ পড়ে ছিল। সান্তাহার রেলওয়ে থানা লাশটি তাদের সিমানার বাহিরে জন্য উদ্ধার না করায় জনতা সান্তাহার পুলিশ ফাঁড়িতে সংবাদ দিলে বিকেল ৬টায় অজ্ঞাত হিসাবে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়। পরে পিবিআই-এর একটি টিম লাশের পরিচয় শনাক্ত করে লাশের পরিচয় নিশ্চিত করেন। গতকাল মঙ্গলবার (২৫ জুন) লাশের ময়না তদন্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, এ ঘটনায় কেউ বাদি না হওয়ায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। 

Tag
আরও খবর