নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

কুড়িগ্রামে এসএসসির প্রশ্নপত্র ফাঁস: ৬ শিক্ষক-কর্মচারীর এমপিও স্থগিত



কুড়িগ্রামে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ছয় শিক্ষক-কর্মচারীর বেতন ও এমপিও স্থগিত এবং এক শিক্ষককে বরখাস্তের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর । 



গত মঙ্গলবার (১ নভেম্বর) অধিদফতের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সই করা আদেশ জারি হয় এবং বৃহস্পতিবার এ আদেশ হস্তগত হয়।



কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার শামসুল আলম জানান, এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসে জড়িত থাকার ঘটনায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলাধীন নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছয় জন শিক্ষক-কর্মচারীর এমপিও এবং বেতন স্থগিত করা হয়েছে। একই সঙ্গে খন্ডকালীন এক শিক্ষককে বরখান্তের নির্দেশ দিয়েছেন ম্যানেজিং কমিটির সভাপতিকে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের গত ১ নভেম্বরের সই করা আদেশে এসব নির্দেশনা দেয়া হয়। বৃহস্পতিবার এ আদেশ আমাদের হস্তগত হয়েছে।



অফিস আদেশে বলা হয়, কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলাধীন নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছয়জন শিক্ষক-কর্মচারী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ এর ধারা ১৮.১(গ) এর পরিপন্থি অপরাধের জন্য তাদের এমপিও স্থগিতের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শিক্ষক কর্মচারীরা হচ্ছেন- প্রধান শিক্ষক লুৎফুর রহমান, ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক মো. আমিনুর রহমান, কৃষি বিষয়ের সহকারী শিক্ষক মো. হামিদুর রহমান, বাংলা বিষয়ের সহকারী শিক্ষক মো: সোহেল আল মামুন, অফিস সহকারী মো আবু হানিফ এবং চতুর্থ শ্রেণির কর্মচারী মো. সুজন। অফিস আদেশে এসব শিক্ষক-কর্মচারীদের এমপিও স্থগিতের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাধারণ প্রশাসন শাখার উপপরিচালককে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া একই বিদ্যালয়ের ইসলাম ধর্ম বিষয়ের খন্ডকালীন সহকারী শিক্ষক জুবাইর হোসাইনকে বরখান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিকে।



ভূরুঙ্গামারী উপজেলা শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন জানান, আলোচিত প্রশ্ন ফাঁসের ঘটনায় শিক্ষা বিভাগ দু-দফা তদন্ত করেছে। সেই তদন্ত রিপোর্টের আলোকে অভিযুক্তদের ৭দিনের সময় দিয়ে শোকজ করা হয়েছে। শোকজের জবাব পাবার পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ এ আদেশ দেন। 





আরও খবর