হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

৮১ কোটি টাকার বাজেটে বদলে যাবে,পৌরসভা,মডেল পৌরসভা গড়াড় কারিগর মেয়র হাবিবুর রহমান হাবিব


মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

উন্নয়ন খাতকে আরো এগিয়ে নিতে ও আধুনিক মানের পৌরসভা গড়তে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার (২০২৪-২৫) অর্থবছরে ৮১ কোটি ৭০ লক্ষ ৬০ হাজার ৫’শত টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

প্রস্তাবিত এই বৃহৎ বাজেটের বেশিরভাগ ব্যয় ধরা হয়েছে উন্নয়ন খাতে। এছাড়া রাজস্ব খাতকেও দেখা হয়েছে গুরুত্ব সহকারে। পৌরসভার উন্নয়নের কথা ভেবে উন্নয়ন খাতে প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে ৭০ কোটি ৬০ লক্ষ টাকা। আর রাজস্ব খাতে বাজেট ধরা হয়েছে ১০ কোটি ৯০ লক্ষ ৬০ হাজার ৫শ  টাকা। এবারের (২০২৪-২৫) অর্থবছরে পাঁচবিবি পৌরসভায় রাজস্ব ও উন্নয়ন খাতে সর্বমোট  ৮১ কোটি ৭০ লক্ষ ৬০ হাজার ৫’শত টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৪ জুন) সন্ধ্যায় পাঁচবিবি পৌরসভার হলরুমে প্রস্তাবিত এই বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।

পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব বলেন, পৌরসভার উন্নয়নে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনাসহ নাগরিক সেবা নিশ্চিতে সকলকে উন্মুক্ত পরামর্শ দিতে আহ্বান করেন তিনি। পৌর বাজার যানজট রোধে ও যেসব সড়ক প্রশস্তকরণের কাজ চলছে তা থেকে সুবিধা পেতে ব্যবসা প্রতিষ্ঠানের যদি কোন অংশ বর্ধিতাংশে পড়ে তা সরিয়ে নিতে ব্যবসায়ীদের সচেষ্টতা প্রত্যাশা করেন। তিনি বলেন, রাস্তা প্রশস্তকরণের সাথে ড্রেনেজ ও রোড লাইটিং ছাড়াও বিভিন্ন উন্নয়ন মূল কাজ চলছে।


তিনি আরো বলেন, প্রস্তাবিত প্রায় ৮২ কোটি টাকার বাজেটের মধ্যদিয়ে বদলে যাবে পৌরসভার উন্নয়নের দৃশ্যপট। এ বাজেটের বেশিরভাগ উন্নয়ন হিসাব থেকে আয় উন্নয়ন হিসেবে ব্যয় হবে। জলাবদ্ধতাসহ ওয়ার্ডের ভিতরে রাস্তাগুলোকে আরো সুন্দর করা সহ একটি স্মার্ট সিটি গঠনের লক্ষে এ বাজেট কাজ করবে।

উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্যানেল মেয়র ও ৫নং ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেন, প্যানেল মেয়র ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোসাঈদ আল আমিন সাদ, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আনিছুর রহমান বাচ্চু, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আরিফ রাব্বানী ইস্তি, ১নং ওয়ার্ডের কাউন্সিলর মুঞ্জুরুল ইসলাম, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মামুনুর রশিদ, ২নং ওয়ার্ডের কাউন্সিলর আমজাদ হোসেন, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মুনসুর রহমান, মহিলা আন্নি আক্তার, শামিমা সুলতানা শীতল, পৌর নির্বাহী কর্মকর্তা জোবাইদুল হক, পৌর প্রকৌশলী মোঃ মারুফ আহসান, হিসাব রক্ষক আমিনুর রহমান, মহিপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ লোকমান হোসেন, অবঃ অধ্যাপক পরিতোষ ঘোষ প্রমুখ। এছাড়া প্রস্তাবিত এই বাজেট ঘোষণার অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী।

Tag
আরও খবর