বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত অক্সিজেন না দেওয়ার অভিযোগে মৃত্যু গরমে সুস্থ থাকার উপায়, খাদ্যাভ্যাসে পরিবর্তন নাঙ্গলকোটের নারায়নকোট গ্রামে প্রত্যয় সংগঠনের ১৬তম টিউবওয়েল উদ্বোধন খাগড়াছড়িতে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা শ্রীমঙ্গল থানার ফেসবুক আইডিতে বিদায়ী অফিসার ইনচার্জের আবেগঘন স্ট্যাটাস বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চিড়িয়াখানায় খাবারের ব্যয় কমাতে সিংহ নিলাম করছে পাকিস্তান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-08-2022 11:52:47 am

ফাইল ছবি


আন্তর্জাতিক ডেস্ক : 


পাকিস্তানের উচ্চ মুদ্রাস্ফীতি ও দুর্বল অর্থনৈতিক অবস্থা শুধু যে মানুষের ওপর প্রভাব ফেলছে তা কিন্তু নয়। এর প্রভাব পড়ছে প্রাণীদের ক্ষেত্রেও। যার কারণে, খাবারের ব্যয় মেটাতে লাহোরের একটি চিড়িয়াখানার বাঘ, সিংহসহ বড় প্রজাতির বিড়াল নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।


চিড়িয়াখানার উপপরিচালক তানভীর আহমেদ জানজুয়া জানান, লাহোর চিড়িয়াখানায় বর্তমানে ২৯টি সিংহ আছে। যাদের বয়স দুই থেকে পাঁচ বছর। এর মধ্যে ১২টি সিংহ নিলাম হবে বৃহস্পতিবার (১১ আগস্ট)। এগুলো ছাড়া আটটি বিভিন্ন জাতের চিতাবাঘ আছে। 


তিনি আরও বলেন, চিড়িয়াখানাটিতে সিংহের সংখ্যা বেড়েছে। যে কারণে অন্য প্রাণীদের জায়গা সংকুলানও কমে গেছে। এ ছাড়া সিংহের জন্য মাংস কিনতে ব্যয় হয় অনেক বেশি টাকা। তাই খাবারের ব্যয় কমানোর পাশাপাশি জায়গা খালি করতে নিলামের উদ্যোগ নেওয়া হয়েছে।


ইন্টারভিউ টাইমস ডটনেট তাদের প্রতিবেদনে জানিয়েছে, দেশটির প্রাণী অধিকারকর্মীরা এ নিলামের বিরোধিতা করেছেন। তারা এ সিংহগুলোকে অন্য কোনো চিড়িয়াখানা কিংবা স্ত্রী সিংহগুলোকে গর্ভনিরোধক প্রদানের পরামর্শ দেন।


অধিকারকর্মী উজমা খান বলেন, এ নিলাম একবার সংঘটিত হলে, তা ব্যবসায় পরিণত হয়ে যাবে। যা জীববৈচিত্র্যে বিরূপ প্রভাব ফেলবে।


সিংহের জন্য ন্যূনতম দাম নির্ধারণ করা হয়েছে প্রায় ৬৬ হাজার টাকা। তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ আশা করছে, প্রত্যেকটা সিংহের জন্য প্রায় ২০ লাখ পাকিস্তানি রুপি আয় হতে পারে তাদের।


লাহোর চিড়িয়াখানার প্রধান ভেটেরিনারি অফিসার মোহাম্মদ রিজওয়ান খান এক বিবৃতিতে বলেছেন, কর্তৃপক্ষ গত বছরও সিংহ বিক্রি করার চেষ্টা করেছিল। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে প্রক্রিয়াটি সম্পন্ন করা যায়নি।


পাকিস্তান ব্যয় কমাতে এবং আয় বাড়াতে কঠোর পদক্ষেপ নিচ্ছে। কিন্তু তার বেশিরভাগই ব্যর্থতাই পর্যবসিত হচ্ছে। সম্প্রতি, পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী আহসান ইকবাল দেশটির জনগণকে চা পান কমানোর অনুরোধ করেছেন। কারণ এটি দেশের বৈদেশিক রিজার্ভের উপর চাপ কমাতে সাহায্য করবে।

আরও খবর



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

১৭ দিন ২ ঘন্টা ৫৯ মিনিট আগে