‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে স্যাটেলাইট ক্লিনিক ও হেলথ ক্যাম্পেইনে অনুষ্ঠিত, চিকিৎসা সেবা পেলেন ১৩০ জন চা শ্রমিক মহিলা ও কিশোরী

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্যাটেলাইট ক্লিনিক ও হেলথ ক্যাম্পেইন ২০২৪ রবিবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টায়  উপজেলার সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়া চা বাগান নাটমন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

সাতগাঁও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও ব্রেকিং দ্য সাইলেন্সের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন ব্রেকিং দ্য সাইলেন্সের প্রকল্প সমন্বয়কারী ও অফিস ইনচার্জ পারভেজ কৈরী। 

উক্ত ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আবু সালেহ মোহাম্মদ জাকি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য সহকারী মো. আব্দুল কাদির, হেল্থ সুপারভাইজার মো. সোহেল মিয়া, এফডাব্লিউবি পরিদর্শিকা অনামিকা পাল, পরিবার কল্যাণ সহকারী শিপ্রা চক্রবর্তী, পরিদর্শক ললিত দাশ ও সাতগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য দুলাল বুনার্জী প্রমূখ।

সভাপতির বক্তৃতায় চা বাগানের নারী ও কিশোরীদের যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সম্পর্কে, এবং নারী ও কিশোরীদের জেন্ডার ভিত্তিক সহিংসতা হ্রাস করার জন্য চলমান বিভিন্ন প্রশিক্ষন বিষয়ে উপস্থাপনা তুলে ধরে ব্রেকিং দ্য সাইলেন্সের প্রকল্প সমন্বয়কারী ও অফিস ইনচার্জ পারভেজ কৈরী বলেন, "ব্রেকিং দ্য সাইলেন্স ও দাতা সংস্থা অক্সফাম বাংলাদেশ-এর সহায়তায় Increasing tea garden women workers and Adolescent girls Sexual and reproductive Health rights (WASH) নামক প্রকল্পটি এনজিও ব্যুরো কর্তৃক মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, কমলগঞ্জ এবং মৌলভীবাজার সদর উপজেলার ৭টি চা বাগানে ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাস্তবায়িত করা হয়েছে। প্রকল্পটির লক্ষ্য হলো, লিঙ্গভিত্তিক সহিংসতা সম্মিলিতভাবে প্রতিরোধে চা বাগানের নারী শ্রমিক ও কিশোরী মেয়েদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটানো এবং নারীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার পাশাপাশি তাদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক অধিকার নিশ্চিত করা এবং সমাজে ইতিবাচক মনোভাব তৈরি করা। 

হেলথ ক্যাম্পেইনে ১৩০ জন চা শ্রমিক গর্ভবতী মহিলা ও কিশোরীদের চিকিৎসা প্রদান করা হয় এবং চিকিৎসা শেষে ওষুধ বিতরণ করা হয়।

Tag
আরও খবর