হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

কুড়িগ্রামে কৃতি শিক্ষক ছাদেক আলীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত



কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষাবিদ মো. ছাদেক আলীর অবসরজনিত বিদায় সংবর্ধনা স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম পুলিশ লাইন্স্ স্কুলের আয়োজনে পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলসেড হলরুমে বিদায় সংবধনা অনুষ্ঠানটি অনুষ্টিত হয়।


 অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মোঃ নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) জিয়াউর রহমান, অভিভাবক কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান মিন্টু। 


পুলিশ লাইন্স স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামছুল আলমের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক হাবিবুল হক প্রধান, অভিভাবক বিভা রানী সরকার, সহকারি শিক্ষক মাহমুদা বেগম, সহকারি শিক্ষক মোয়াজ্জেম হোসেন, শিক্ষার্থী ইমরান হোসেন প্রমুখ। 


বিদায়ী মানপত্র পাঠ করেন শিক্ষার্থী সারা নাহিয়ান ভুবুন। এসময় বিদায়ী প্রধান শিক্ষকের সহধর্মিনী মনোয়ারা রহমান বেলী উপস্থিত ছিলেন। পরে প্রধান শিক্ষক ও শিক্ষাবিদ মো. ছাদেক আলীকে পুলিশ সুপার, কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুল, অভিভাবক ও শিক্ষার্থীদের পক্ষ হতে বিদায় সংবধনা প্রদান করা হয়। অনুষ্টানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক সোনিয়া। এছাড়া কুড়িগ্রাম জেলা পুলিশের সুসজ্জিত গাড়ীতে প্রধান শিক্ষক ও শিক্ষাবিদ মো. ছাদেক আলীকে তার নিজ বাসায় পৌঁছে দেয়া হয়। বিদায় সংবর্ধনা অনুষ্টানে পুলিশের কর্মকর্তা, স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।


দীর্ঘ ৭বছর ধরে কৃতি শিক্ষক মো. ছাদেক আলী সুনামের সাথে এই প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের পর অবসরজনিত কারণে বিদায় নেন। এসময় স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অশ্রুসজল নয়নে তাকে বিদায় জানান।



আরও খবর