জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

আদমদীঘিতে বিদ্যুৎস্পর্শে হোমিও চিকিৎসকের মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে টিভির বিদ্যুৎসংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে জীবন চন্দ্র পাল (৫০) নামের এক হোমিও চিকিৎসকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার (২১ জুন) রাতে আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির তারতা পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জীবন চন্দ্র পাল ওই গ্রামের গোপেনচন্দ্র পালের ছেলে। চাঁপাপুর বাজারে তার একটি হোমিওপ্যাথি চিকিৎসা কেন্দ্র রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে জীবন চন্দ্র পাল নিজ বাড়িতে ঘরে থাকা টিভিতে বিদ্যুৎসংযোগ দেয়ার জন্য বৈদ্যুতিক তার মেরামত করছিলেন। এসময় অসাবধানতাবশত বৈদ্যুতায়িত হয়ে গুরুত্বর অসুস্থ্য হন তিনি। স্বজনরা তাকে উদ্ধার করে পাশের দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হলে রাত ১২টার চিকিৎসাধীন অবস্থায় হোমিও চিকিৎসক জীবন চন্দ্র পাল মারা যায়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 

Tag
আরও খবর