প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী ২১ বছরের গবেষণায় ২৫ জাতের ধান উদ্ভাবন, স্বীকৃতির অপেক্ষায় কৃষক সেন্টু হাজং খাগা রহমতিয়া ইবতেদায়ী মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আদমদীঘিতে যুবদল নেতাদের পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদাণ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত পৈতৃক ভিটায় বাড়ি নির্মাণে বাধা, হুমকি-চাঁদা দাবি: প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে: রাষ্ট্রপতি খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও

পূর্বষাট্টি ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি


যুবক ও কিশোরদের মাঝে বৃক্ষরোপণের অনুপ্রেরণা যোগাতে "সবুজায়নে বৃক্ষরোপণ" প্রতিপাদ্য ধারণ করে "পূর্বষাট্টি ওয়েলফেয়ার ফাউন্ডেশন" পূর্বষাট্টি গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. ফয়সাল আহাম্মদ, মো. আহসান হাবীব, মোহাম্মাদ শাহরিয়ার, মো. ফজলুল হক, মো. ফজলে রাব্বি, মো. আবু বকর সিদ্দিক বাবু, মো. নূর ইসলাম ও সজীব হোসাইনসহ কুইজ ও বৃক্ষরোপণ অংশগ্রহণকারী আরো অনেকে। এই কর্মসূচির আওতায় এই বছর পূর্বষাট্টির বিভিন্ন স্থানে প্রত্যেক যুবক ও কিশোর অন্তত একটি করে গাছ রোপনের প্রত্যয় ব্যাক্ত করে। এছাড়াও ''কুইজ প্রতিযোগিতা ২০২৪" শিরোনামে মুক্তিযুদ্ধ, ঐতিহ্য ও সমসাময়িক বিষয় নিয়ে ইদের নামাজান্তে দক্ষিণ পূর্বষাট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে আয়োজন করে। যেখানে অত্র এলাকার ৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। উক্ত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য হতে অনন্য স্থান অধিকারী করেন মো. রায়হান, মো. রাকিব হোসেন ও মো. ফাহিমুল হক রাফি। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়েছেন ফাউন্ডেশনের পক্ষ হতে কার্যনির্বাহী পরিষদ। 




কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মো. ফাইজুল ইসলাম বলেন, এধরণের কর্মসূচি নিয়মিত চালু থাকলে কিশোরদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে।


উল্লেখ্য যে, "পূর্বষাট্টি ওয়েলফেয়ার ফাউন্ডেশন" " ২০২২ সালে প্রতিষ্ঠার পর থেকেই প্রীতি ফুটবল টুর্নামেন্ট, কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা ইত্যাদি মানসিক বিকাসমূলক, দুস্থদের চিকিৎসার ক্ষেত্রে সহযোগিতা ও সাংস্কৃতিক বিকাশে নানান কার্যক্রম পরিচালনা করে আসছে।

আরও খবর