মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

মেহেরপুরে জেল হত্যা দিবস পালিত

৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে মেহেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে। বুধবার (৩ নভেম্বর) সকাল ৯ টার দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনের সামনে জাতীয় পতাকা, দলীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে জাতীয় জেল হত্যা দিবসের দিন ব্যাপী কর্মসূচির সূচনা করা হয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন আহমেদ জাতীয় পতাকা, দলীয় ও কালো পতাকা উত্তোলন ও জাতীয় ৪ নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এসময় এম.এ খালেক বলেন, তেশরা নভেম্বরের এই দিনটি একটি শোকের দিন এই দিনটিকে শক্তি রূপান্ত করবো। বঙ্গবন্ধুর অবর্তমানে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সংগঠনকে শক্তিশালী করছি এবং জনমানুষকে সংঘটিত করে আগামী দিনে ধারাবাহিকভাবে আওয়ামী লীগের বিজয়ের জন্য বঙ্গবন্ধুর আদর্শ ও সাংগঠনিক শক্তি নিয়ে আমরা কাজ করে চলেছি।

মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল,সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসেম,বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান,কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান লতিফন নেছা লতা, পৌর কাউন্সিলর রোকসানা কামালসহ জেলা আওয়ামী লীগ,পৌর আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,কৃষকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাঙালি জাতিকে নেতৃত্বশূন্য করার উদ্দেশে ১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বঙ্গবন্ধুর একনিষ্ঠ সহচর জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এএইচএম কামারুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়।

Tag
আরও খবর