তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

কালকিনিতে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার"স্বজনদের দাবি হত্যা।

কালকিনিতে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার"স্বজনদের দাবি হত্যা।



মাদারীপুরের কালকিনিতে পারিবারিক কলহের জের ধরে নাদিয়া বেগম(১৮) নামের এক পুলিশ সদস্যের স্ত্রী গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা করেছে। 


নিহত নাদিয়া কালকিনি  উপজেলার বাঁশগাড়ি

এলাকার খাসেরহাট কানুরগাও এলাকার বাসিন্দা ও শরীয়তপুর জেলার ডামুড্যা থানার পুলিশ সদস্য জাহিদ হোসেনের স্ত্রী।


নিহত নাদিয়ার স্বজনদের দাবি, যৌতুকের দাবিতে নাদিয়াকে গলাটিপে হত্যা করে ঝুলিয়ে রেখেছে পুলিশ স্বামী। শনিবার সকালে এ ঘটনা ঘটে।


হাসপাতাল ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, উপজেলার বাঁশগাড়ি এলাকার পরিপত্ত গ্রামের জুলহাস তালুকদারের মেয়ে নাদিয়াকে নিজ বসত ঘরের ভেতরে গলায় ওড়না পেচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে তাকে বাড়ির লোকজন উদ্ধার করে কালকিনি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। পরে কালকিনি থানা পুলিশ খবর পেয়ে নিহত নাদিয়ার লাশ উদ্ধার করে।


নিহত নাদিয়ার আত্নীয় মাদারীপুর জেলা জজকোর্টের আইনজীবী কামরুল ইসলাম জানান, ছুটিতে এসে নাদিয়াকে যৌতুকের দাবিতে মাঝে মধ্যেই মারধর করতো তার স্বামী জাহিদ। গত শুক্রবার রাতেও খালি বাড়িতে বসে নাদিয়াকে প্রচন্ড মারধর করেছে জাহিদ।


এবিষয়ে তিনি আরো বলেন,নাদিয়াকে গলাটিপে হত্যা শেষে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে ঝুলিয়ে রেখেছে পাষণ্ড স্বামী জাহিদ। এঘটনার পর জাহিদ দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়েছে আমরা মামলা করার সকল প্রস্তুতি নিয়েছি। আমরা জাহিদের কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।


এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত স্বামী জাহিদের মোবাইলে ফোনে করেও তাকে পাওয়া যায় নাই।


এবিষয়ে কালকিনি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মুক্তা জানান, নাদিয়ার মৃতদেহ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আমরা তাকে  জীবিত অবস্থায় পাই নাই।


এব্যাপারে কালকিনি থানার ওসি সরকার মামুন জানান, লাশ ময়না তদন্তের পর বলা যাবে আসলে কিভাবে নাদিয়ার মৃত্যু হয়েছে। তবে এ বিষয় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর