বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নোয়াখালীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু আদমদীঘিতে গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার চৌমুহনীতে প্রশিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে গ্রাফিক্স ডিজাইনার শিক্ষক গ্রেফতার মাদক সম্রাট থেকে মানব পাচারের গডফাদার রুবেল শেখ আদমদীঘিতে গোল্ডকাপ বালক বালিকা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে বিএনপি নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা শিবচরে এমপি জাহান্দার আলী জাহান-কে সংবর্ধনায় নেতাকর্মীদের ঢল ক্ষেতলালে মাদকবিরোধী অভিযানে দুই যুবক গ্রেফতার খেলাধুলা জীবনের অপরিহার্য অংশ : এমপি সুলতান মাহমুদ বাবু লাখাই থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১। জয়পুরহাটে ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ পীরগাছা উপজেলা শিক্ষা অফিসার আবুল হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা লালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু প্রেমবিচ্ছেদে টাওয়ারে যুবকের আত্মহত্যার হুমকি, ফায়ার সার্ভিসের সাড়ে ৪ ঘণ্টার অভিযানে উদ্ধার শ্যামনগরে মুক্তিপনের জন্য জিম্মি করা অনিমেষকে উদ্ধার করেছে থানা পুলিশ চিলমারীতে "রেললাইন ও স্লিপার" বসানোর দাবিতে মানববন্ধন অনুনমোদিত বৈশাখী মেলা ভেঙে দিলেন এমপি নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬

আনারকন্যা ডরিনের ভেরিফায়েড ফেসবুক আইডি উধাও

ভারতে হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ভেরিফাইড আইডি হঠাৎ করে ফেসবুক থেকে উধাও হয়ে গেছে। শনিবার রাত ১০টার পর থেকে আইডিটি নিষ্ক্রিয় দেখাচ্ছে। বিকাল ৫টার দিকে ফেসবুকে আইডিটি সচল দেখা যায়নি।


ডরিনের দাবি, তিনি তার ব্যবহৃত আইডি চালু করতে পারছেন না।


এমপি কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, তিনি শনিবার রাত ১০টার পর থেকে আইডিতে প্রবেশ করতে পারছেন না। বিষয়টি ঢাকার ডিবি পুলিশকে জানিয়েছেন। তার একটাই ফেসবুক আইডি এবং সেটি ভেরিফাইড। আইডি হ্যাক হয়েছে কিনা সেটিও তিনি নিশ্চিত না। 


তিনি আরও বলেন, অনেক চেষ্টা করেছি আইডি সচল করতে কিন্তু পারছি না। বাবার হত্যার বিচার চেয়ে তিনি পোস্ট করতেন এবং আপডেট জানাতেন। জড়িতদের নিয়ে বিভিন্ন পোস্ট করে প্রতিবাদ জানাতেন। সেটি রুখে দিতে ঘাতকেরা আইডিতে রিপোর্ট মেরে বন্ধ করে দিয়েছে বলে ধারণা করছেন তিনি। 


এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এ ব্যাপারে এমপিকন্যা ডরিন আইনগত সহায়তা চাইলে সেটা প্রদান করা হবে।



Tag
আরও খবর