অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের বার্ষিক কাউন্সিল সম্পন্ন

 সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মঈনুদ্দীন খান তানভীর পুন:নির্বাচিত


হবিগঞ্জ জেলার অন্যতম ফেসবুক প্লাটফর্ম ‘আমরার বাড়ি হবিগঞ্জ’ গ্রুপের পরিচালনা পর্ষদ কর্তৃক গঠিত 'হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম' এর ২০২৪-২৫ সেশনের কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন উপলক্ষে বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে হবিগঞ্জ সদরে অবস্থিত ফোরামের অস্থায়ী কার্যালয়ে কার্যনির্বাহী পরিষদের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের মতামতের ভিত্তিতে সিরাজুল ইসলাম-কে পুনরায় সভাপতি ও মঈনুদ্দীন খান তানভীরকে পুনরায় সাধারণ সম্পাদক ঘোষণা করে ২২ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটির সহ-সভাপতি মনোনীত হন আবিদ রহমান, মুজাহিদ আহমেদ, গোলাম রব্বানী, হাফেজ সোহাইল আহমদ ও শিব্বির আহমদ, সহ সাধারণ সম্পাদ পদে আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক  এইচ এম ইয়াহইয়া, অর্থ সম্পাদক হাফেজ তারিফ বিন শামস, প্রচার সম্পাদক ফয়সল আহমদ, সাহিত্য সম্পাদক মুসাদ্দিক আহমদ মুসা, সমাজ কল্যাণ সম্পাদক এস এম আব্দুস সালাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাফহিম চৌধুরী, প্রবাসী সদস্য মোঃ সাদিকুর রহমান ও খাইরুল আলম। এছাড়া নির্বাহী সদস্য পদে এম মারুফ আহমেদ, মোঃ নূর, মোহাঃ কামরুল ইসলাম, আনোয়ার আমির, মোস্তাক আহমদ ও মুহাম্মদ ফরহাদ সাইফুল্লাহ।

সংগঠনটি দেশ-জাতি ও মানবতার কল্যাণ এবং হবিগঞ্জের ইতিহাস-ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রতিশ্রুতি নিয়ে ২০১৪ সালের ৩১ জুলাই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে বার্ষিক শিক্ষাসফর, সিরাত পাঠ প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, বৃক্ষরোপণ কর্মসূচি, সেলাই মেশিন বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, এতিম, বিধবা ও দুঃস্থ-অসহায় মানুষের সহায়তা কার্যক্রম, চিকিৎসা সেবা প্রদানসহ বিভিন্ন দ্বীনি ও সামাজিক কার্যক্রম অব্যাহত রেখে চলেছে।

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

১০ ঘন্টা ৫০ মিনিট আগে