হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

ইসলামপুরে ঈদের দিন সেই কৃষক লীগ নেতাকে হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত



জামালপুরের ইসলামপুর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে কোরবানি ঈদের দিন কৃষক লীগ নেতা আসাদ উল্লাহ ওরফে নিদু কাজীকে দিবালোকে কুপিয়ে হত্যা করার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের কাজীবাড়ী বাজারে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের পর কাজী বাজার-সাহেব বাজার সড়কের বিক্ষোভ মিছিল করেন আয়োজকরা। এতে হাজার হাজার নারী-পুরুষ অংশ নেন। 


মানববন্ধনে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচার দাবি করে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, নিহত নিদু কাজীর বড় ভাই আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন কাজী, নিহতের প্রথম স্ত্রী ফেলানি বেগম, দ্বিতীয় স্ত্রী নুরহাজান বেগম, ছেলে ছামিউল এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা ফরহাদ কাজী।



উল্লেখ্য, গত সোমবার কোরবানি ঈদের দিন বিকেল ৩টার দিকে ইউনিয়নের তারতাপাড়া গ্রামের জায়েদা মোড় এলাকায় ধারালো দা দিয়ে কুপিয়ে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সহসভাপতি নিদু কাজীকে গুরুতর জখম করে ইউনিয়ন তাঁতী লীগের আহ্বায়ক কবির হাসান চায়নাসহ তার সাঙ্গপাঙ্গরা। পরে স্থানীয়রা উদ্ধার করে বিকেলে সাড়ে ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় নিদু কাজীকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 


এই ঘটনায় ওই রাতে ২০ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০ জনের বিরুদ্ধে ইসলামপুর থানায় মামলা দায়ের করেছেন হত্যাকাণ্ডের শিকার নিদু কাজীর বড় ভাই এবং আওয়ামী সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিন কাজী। ভোর রাতে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দলের সদস্যরা জেলার মাদারগঞ্জ উপজেলার নলকা এলাকা থেকে কবির হাসান চায়না এবং তার ছোট ভাই জিয়াউল মন্ডল জিয়াকে আটক করে। এর আগে গভীর রাতে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদারের নেতৃত্বে রাতে অভিযান চালিয়ে চায়নার ভাতিজা মোখলেসকে আটক করা হয়। আটককৃতদের 

পরদিন মঙ্গলবার বিকেলে ইসলামপুর থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে   কারাগারে পাঠানো হয়।


মামলা সূত্রে জানা গেছে, আগে থেকে হত্যাকাণ্ডের শিকার কৃষক লীগ নেতা নিদু কাজীর সঙ্গে তাঁতী লীগ নেতা কবির হাসান চায়নার মধ্যে পারিবারিক ও সামাজিক বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিলো। 


আরও খবর