তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

ঈদে অতিরিক্ত খেয়ে ১২০০ পাকিস্তানি হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 19-06-2024 04:13:57 pm

পাকিস্তানের পাঞ্জাব এবং খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ঈদে অতিরিক্ত খাবার খেয়ে অসুস্থ হয়ে ১ হাজার ২০০ জনের বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে।


মঙ্গলবার (১৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায় দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।


গত ২৪ ঘণ্টায় শুধু পেশোয়ারে ৬১০ জন পাকস্থলী ও অন্ত্রের রোগে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই অতিরিক্ত খাবার এবং মাংস খেয়েছেন বলে জানিয়েছেন লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ অসিম।


এছাড়া ঈদে অতিরিক্ত আনন্দ উপভোগ করতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে প্রায় ৫০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।


অন্যদিকে পাঞ্জাব প্রদেশের ছয়টি বড় হাসপাতালে ঈদের ছুটির সময় ২ হাজার ২০০ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৮০ জন পরিপাক তন্ত্রের সমস্যা, ডায়রিয়া এবং পেটের ব্যথা নিয়ে এসেছিলেন।


একইভাবে লাহোরের জিন্নাহ হাসপাতালে ১৩০ জন এবং সার্ভিসেস হাসপাতাল, গঙ্গা রাম ও মায়ো হাসপাতালে ১০০ জন করে রোগী চিকিৎসা নিয়েছেন।


ঈদের সময় নাগরিকদের পরিমিতভাবে মাংস খাওয়া এবং অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা।


আরও খবর