ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

মৌলভীবাজার জেলার ৭ উপজেলায় বন্যায় জনদুর্ভোগ ও ভোগান্তি পৌঁছেছে চরম পর্যায়ে

কমলগঞ্জের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি


উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিভারী বৃষ্টিপাতে মৌলভীবাজারে দেখা দিয়েছে বন্যা। বন্যায় তলিয়ে গেছে রাস্তাঘাট।

গত সোমবার (১৭ জুন) ভোররাত থেকে জেলাজুড়ে শুরু হওয়া অতিভারী বৃষ্টিপাত এ প্রতিবেদন লেখা পর্যন্ত চলছে। 

বুধবার বেলা ১টার দিকে ধলাই নদীর পানি বন্যা প্রতিরক্ষা বাঁধ ভেঙে নতুন করে মাতারকাপন গ্রামসহ লোকালয়ে প্রবেশ করছে। পানি বাড়তে থাকায় ডুবছে নতুন নতুন এলাকা। এতে জনদুর্ভোগ ও ভোগান্তি পৌঁছেছে চরম পর্যায়ে।

গত তিন দিনের ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে মৌলভীবাজার সদর উপজেলার শাহবন্দর এলাকায় অবস্থিত আশ্রয়ন প্রকল্পের সবকটি ঘর তলিয়ে গেছে, শ্রীরাইনগর এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান পানির নিচে। মৌলভীবাজার-কমলগঞ্জ সড়কের ছয়কুট এলাকায় প্রধান সড়কে বন্যার পানি থাকায় যানচলাচল বন্ধ রয়েছে 

এছাড়া মৌলভীবাজার সদর উপজেলার শ্রীরাইনগর, চাঁদনীঘাট ইউনিয়নের মাতারকাপন, বলিয়ারভাগ, সাবিয়া, শ্যামেরকোনা, শ্রীমঙ্গল উপজেলার সবুজবাগ, শাহীবাগ, ভুরভুরিয়া, রামনগর কাকিয়ারপুল, গাজিপুর, দক্ষিণ মুসলিমবাগ, সুনগইড়, খাঁসগাঁও, উত্তর ভাড়াউড়া, কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট, বড়চেগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক পানির নিচে।

রাজনগর ও সদর কুশিয়ারি নদীর পানিতে মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলার হাকালুকি হাওর এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল জানান, জেলার সবগুলো নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হবে।

মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী বলেন, আমার খলিলপুর ও মনুমুখ ইউনিয়ন বন্যাকবলিত হয়েছে। মাইকিং করা হয়েছে যাতে সবাই আশ্রয়কেন্দ্রে যান। সব শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্রে হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।

মৌলভীবাজার জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার পর্যন্ত জেলাজুড়ে ৪৩২টি গ্রাম ও এলাকা প্লাবিত। এসব গ্রাম ও এলাকার ১ লাখ ৯৩ হাজার ৯৯০ জন মানুষ বন্যা আক্রান্ত। এ ছাড়া ৯৮টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পানিবন্দি মানুষদের উদ্ধারের লক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় তৎপরতা চালানো হচ্ছে। বন্যার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়গুলোতে কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে। বন্যার্তদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য ইউনিয়নভিত্তিক মেডিকেল টিম গঠন করে কার্যক্রম চালানো হচ্ছে। এ ছাড়া বন্যার্তদের জন্য ত্রাণও প্রস্তুত রয়েছে

মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম জানান, এখন পর্যন্ত প্রায় ২ লাখ মানুষ পানিবন্দি রয়েছেন। এর মধ্যে কুলাউড়া, রাজনগর, জুড়ী ও বড়লেখা উপজেলার ৫৭১টি পরিবারকে আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে। বন্যা মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে।জেলার প্রতিটি উপজেলার ইউএনওদের নিয়ে কমিটি করা হয়েছে। সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। তিনি আরও জানান, পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পানিবন্দি মানুষজনকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন।

এদিকে বুধবার (১৯ জুন) সন্ধায় কমলগঞ্জের বন্যাকবলিত রহিমপুর ইউনিয়নের বড়চেগ এলাকা পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। 

এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক, ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল প্রমুখ

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, গত সোমবার সকালে মাত্র ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া অফিস ১৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। আজ বুধবার (১৯ জুন) সকাল সাড়ে ৯ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া অফিস ৪১.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। সোমবার থেকে বুধবার সন্ধা পর্যন্ত মোট ১৭৯.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।


আরও খবর



6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৩ ঘন্টা ৫৮ মিনিট আগে