বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

আদমদীঘিতে কোরবানির গরু বাড়িতে আনতে গিয়ে ভটভটি উল্টে প্রাণ গেল দোহার

নিহত আহনাফ আবিদ দোহা

বগুড়ার আদমদীঘিতে কোরবানির গরু খামার থেকে বাড়িতে আনতে গিয়ে ভটভটি (নছিমন) উল্টে সাংবাদিকের নাতি আহনাফ আবিদ দোহা (১৫) নামের ৮ম শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। গত সোমবার (১৭ জুন) সকাল ৬টার দিকে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘির বাবলাতলা নামক স্থানের এ দুর্ঘটনা ঘটে। নিহত আহনাফ আবিদ দোহা আদমদীঘি উপজেলার তেঁতুলিয়া গ্রামের (নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক) সাইদুজ্জামান তোতার ছেলে ও আদমদীঘি প্রেস  ক্লাবের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমানের নাতি। সে নওগাঁ কেডি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পবিত্র ঈদুল আযহায় কোরবানির দেওয়ার জন্য একটি গরু কিনে আদমদীঘির শালগ্রাম গ্রামে খামারে রাখেন তার পরিবার। ঈদের দিন সোমবার সকাল ৬টার দিকে ভটভটি বা নছিমন গাড়িতে ওই গরু তুলে তাদের নিজ বাড়িতে আসছিলেন দোহা। নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার বাবলাতলা নামক স্থানে পৌঁছালে দ্রুত গতির ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এ সময় ভটভটিতে থাকা কোরবানির গরু, স্কুল ছাত্র আহনাফ আবিদ দোহাসহ ৩/৪জন ব্যক্তি সড়কে ছিটকে পড়ে আহত হয়। এরপর স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আহনাফ আবিদ দোহাকে মৃত ঘোষণা করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

৪ ঘন্টা ১২ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৪ ঘন্টা ১৮ মিনিট আগে