সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

সাংবাদিক পরিবারের ওপর হামলাকারী ইউপি সদস্যের শাস্তি চান চসাস


খানখানাবাদ ইউনিয়নে সংবাদ প্রকাশের জের ধরে সরকার নিবন্ধিত জেএ টিভি প্রতিনিধি সাংবাদিক গাজী গোফরানের বড় ভাই মোঃ বোরহান উদ্দিনের উপর ইউপি সদস্য কর্তৃক হামলা ও অনুমতিবিহীন ভিকটিমের বাড়িতে প্রবেশ করে বোরহান উদ্দিনের মায়ের শাড়ি ধরে টানা হেঁচড়া করার ঘটনায় তীব্র নিন্দা ও মামলা নিয়ে অনতিবিলম্বে ইউপি সদস্য আনোয়ারুল ইসলামকে গ্রেফতারের দাবি জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক সংস্থা (চসাস)। মঙ্গলবার (১৮ জুন) সংগঠনের সভাপতি সৈয়দ দিদার আশরাফী ও সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে চসাস নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনের জের ধরে এ ধরনের হামলা স্বাধীন ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার অন্তরায়। খোঁজ নিয়ে জানা যায়, গত ১৩ জুন খানখানাবাদ ইউনিয়নে জেলেদের চাল বিতরণে অনিয়মের তথ্য পেয়ে সংবাদ প্রকাশ করে সরকার নিবন্ধিত জেএ টিভি প্রতিনিধি সাংবাদিক গাজী গোফরান। উক্ত সংবাদ প্রকাশের জের ধরে গত শুক্রবার (১৪ জুন) সন্ধ্যায় খানখানাবাদ জেলেপাড়া বাজার এলাকায় ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম ও তার সহযোগী সন্ত্রাসীরা মিলে গাজী গোফরানের বড় ভাই মোঃ বোরহান উদ্দিনের উপর হামলা করে। এ সময় স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় বোরহানকে উদ্ধার করে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

জানা যায়, ওই ইউপি সদস্যের সন্ত্রাসী কর্মকান্ড এখানেই শেষ নয়। বোরহান উদ্দিনকে হামলার ঘন্টা দুইয়ের ব্যবধানে বিনা অনুমতিতে পুনরায় হামলার উদ্দেশ্যে ওই ইউপি সদস্য দলবলসহ ভিকটিমের বাড়িতে যান। এসময় সাংবাদিকের বাড়িতে কোন পুরুষ লোক না থাকায় ইউপি সদস্য ও তার লোকজন বোরহান উদ্দিনের মায়ের শাড়ি ধরে টানা হেচড়া করে স্কুল পড়ুয়া মেয়েদের ধর্ষণ করার হুমকি প্রদান করে। পরে লোকজনের তোপের মুখে ওই ইউপি সদস্য দৌড়ে পালান।

ভুক্তভোগী বোরহান উদ্দিনের দেওয়া তথ্যমতে, ১৪ জুন সন্ধ্যায় আমি বাজারের দিকে যাওয়ার সময় মেম্বার আনোয়ারুল ইসলামসহ বেশ কয়েকজন লোক আমার পথ আটকে দেয়। মেম্বার আমার কাছে জানতে চান, আমার ভাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে কেন নিউজ করেছে! তবে এ বিষয়ে আমি আমার ছোট ভাইয়ের সাথে কথা বলতে বললে- মেম্বার ও তার লোকজন আমাকে কিল-ঘুষি মারতে শুরু করেন। 

নির্যাতনের শিকার সুলতানা ইয়াছমিন রিনা বলেন, মেম্বার আমার ছেলেদের হত্যার উদ্দেশ্যে বিনা অনুমতিতে বাড়িতে প্রবেশ করে ছেলেদের না পেয়ে আমার শাড়ি ধরে টানা হেঁচড়া করে। আমার ছেলে কেন চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করল- তাই তিনি আমাদের ঘর জ্বালিয়ে দিবে, ছেলেদেরকে হত্যা করে লাশ গুম করবে এবং আমার স্কুল পড়ুয়া মেয়েদেরকে তুলে নিয়ে নির্যাতন করবে বলে হুমকি দিয়েছে। তার ভয়ে আমার দুই ছেলে ঈদে বাড়ি আসতে পারেনি। আমাদের ঈদের খুশি বিষাদে পরিণত হয়েছে।

জনপ্রতিনিধি যেখানে সাংবাদিকদের পেশাগত কাজে সহযোগিতা করবেন, তা না করে উল্টো সংবাদ প্রকাশের জের ধরে হামলা করে ফৌজদারি অপরাধ সংগঠিত করেছেন। এতে ওই সাংবাদিক ও তার পরিবারের স্বাধীনতা ক্ষুন্ন হয়েছে।

চসাস সভাপতি ও সাধারণ সম্পাদক ওই সাংবাদিক ও তার পরিবারের ওপর হামলার সঙ্গে জড়িত ওই ইউপি সদস্য ও তার সহযোগী সন্ত্রাসীদের তদন্তের মাধ্যমে চিহ্নিত করে শাস্তি নিশ্চিত ও ভুক্তভোগী ওই সাংবাদিক ও তার পরিবারের সদস্যদের কাছে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার দাবি জানান।

Tag
আরও খবর