ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

হারিয়ে যাওয়া তিনলক্ষ উনপঞ্চাশ হাজার টাকা উদ্ধার করলেন তজুমদ্দিন থানা পুলিশ।

চাকুরির তিলতিল করে জমানো টাকা  জমি ক্রয়ের জন্য তিন লাখ উনপঞ্চাশ হাজার টাকা ব্যাংক থেকে তুলে বাসুদেব  একটি ব্যাগে ভরে ঢাকা থেকে হাকিমুদ্দিন নেমে বাড়ির উদ্দেশ্যে অটো রিকশা করে  তজুমদ্দিন ফিরছিলেন তিনি। ভুল করে সেই ব্যাগটি না নিয়েই অটোরিকশা থেকে নেমে যান তিনি। পরবর্তীতে সেখানে সেই অটো রিক্সা   আর পাননি বাসুদেব ।


বিষয়টি পুলিশকে জানালে কয়েক ঘণ্টার মধ্যেই সেই টাকা উদ্ধার করে মালিককে বুঝিয়ে দিয়েছে তজুমদ্দিন  থানা পুলিশ। রবিবার  (১৬ জুন) রাতে তজুমদ্দিন থানায় ভুক্তভোগী বাসুদেবের হাতে হারিয়ে যাওয়া টাকার ব্যাগ তুলে দেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ।


জানা গেছে, রবিবার  বেলা ৩টা ৪৫ মিনিটের   দিকে বাসুদেব চন্দ্র দাস  (৩৫ ) নগদ ৩ লাখ ৪৯ হাজার  টাকাভর্তি একটি ব্যাগসহ ঢাকা থেকে বোরহান উদ্দিন এলাকায়  হাকিমুদ্দিন লঞ্চ ঘাটে নেমে অটো গাড়ি করে তজুমদ্দিন  উদ্দেশ্যে রওনা হয়। অতঃপর কুঞ্জের হাট পৌঁছে অজ্ঞাতনামা অটো রিক্সা  নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তিনি অটো রিক্সা  বসে টাকার ব্যাগটি রাখেন । পরবর্তীতে মুচিবাড়ি বাজারে  আসলে ভুলবশত টাকার ব্যাগটি রেখে  অটোরিকশা থেকে নেমে যান। কিছুদূর যাওয়ার পর ব্যাগের কথা মনে পড়লে সেখানে ছুটে গিয়ে দেখে অটোরিকশাটি স্থান ত্যাগ করেছে। পরে আশেপাশে বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করে অটোরিকশাটিকে না পেয়ে তজুমদ্দিন  থানায় গিয়ে একটি সাধারণ ডায়রি করেন বাসুদেব ।


তজুমদ্দিন  থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম  জানান, সাধারণ ডায়রির তদন্তকারী কর্মকর্তা এসআই  এমদাদ ও এএসআই মহিউদ্দিন  তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান এবং আশপাশের বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ওই রিকশাচালককে শনাক্ত করেন। বোরহান উদ্দিন মুলাইপত্তন ৮নং ওয়ার্ড রিক্সা চালক রিয়াজ থেকে তিনলক্ষ উনপঞ্চাশ হাজার টাকা উদ্ধার করেন। টাকার ব্যাগটি উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে হস্তান্তর করা হয়। মানবিক দিক বিবেচনা করে খুবই দ্রুততার সাথে কাজটি করার চেষ্টা করেছে পুলিশ। 


হারানো টাকা ফিরে পাওয়ার পর পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বাসুদেব চন্দ্র দাস  জানান, পুলিশ এত দ্রুত আমার হারিয়ে যাওয়া টাকা উদ্ধার করে দিতে পারবে তা আমি চিন্তাও করিনি। এখন আমি অনেক খুশি। একজন অসহায়ের পাশে এভাবে দাঁড়ানোর জন্য পুলিশের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই।

Tag
আরও খবর