নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

ইকুয়েডরে ভূমিধসে নিহত ৬, নিখোঁজ ৩০

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-06-2024 02:50:52 pm

ভয়াবহ ভূমিধসের কবলে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের ব্যানোস দে আগুয়া সান্তা শহরে ভূমিধসে ৬ জন নিহত হয়েছেন। এছাড়া আরও ৩০ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।


১৭ জুন, সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।


প্রতিবেদনে আরো বলা হয়, দক্ষিণ আমেরিকার কিছু অংশে রবিবার ভারি বৃষ্টিপাতের সঙ্গে ঝড় বয়ে গেছে। এতে বেশ কিছু জায়গায় ভূমিধস ঘটেছে। নিম্নচাপ থেকে এ প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ইকুয়েডরের আবহাওয়া দফতর।


নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করছে কর্তৃপক্ষ।


জানা যায়, একদিনের বৃষ্টিতেই তৈরি হয়েছে এই ভূমিধস। কবলিত অঞ্চল থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে বাসিন্দাদের। সড়ক কাদার নিচে চাপা পড়ায় কঠিন হয়ে ব্যাহত হচ্ছে যান চলাচল। এর মধ্যেই নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার তৎপরতা।


এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে ইকুয়েডরের গণপূর্তমন্ত্রী রাবর্তো লুক লিখেছেন, রবিবার রাতে ব্যানোস দে আগুয়া সান্তা শহরে বড় ধরনের ভূমিধস ঘটেছে। এ দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।


এদিকে, এল সালভাদরে ভারি বৃষ্টিপাতের কারণে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। এছাড়া প্রতিবেশি দেশ গুয়াতেমালার যোগাযোগ, অবকাঠামো ও আবাসন মন্ত্রণালয় বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করেছে।

আরও খবর






6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

৩৪ দিন ২ ঘন্টা ৩৯ মিনিট আগে