মে মাসে সড়কে প্রাণ গেছে ৬২২ জনের ভয়ের রাষ্ট্রে আমরা: জনগণের নিরাপত্তা কোথায় মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎ কালিগঞ্জে শিশু নির্যাতনচেষ্টার মামলায় যুবক আটক সেনবাগে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ লালপুরে ভুটভুটির ধাক্কায় অটো ভ্যান চালকের মৃত্যু রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয় শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ-সহাকরী অধ্যাপকের মারামারি, ভিডিও ভাইরাল কাঁচামাটিয়া নদী রক্ষায় সরকারের পাশাপাশি জনগণেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন - এমপি মাজেদ প্রধানমন্ত্রী নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন : এমপি সুলতান মাহমুদ বাবু ক্ষেতলালে জমে উঠেছে দুইশো বছরের পুরনো ঘুড়ির মেলা; চলবে দুইটি ব্যাপী ‎সুন্দরবনের নিরাপত্তা ও মোংলা বন্দর সুরক্ষায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান: জয়মনির ঘোল হামলায় তোলপাড় ‎ আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে ‘হতবাক’ নেতানিয়াহু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে --পুতুল মধুপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে, অচিরেই খুলছে ট্যুরিস্ট ভিসা: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

বিয়ের দাবিতে স্কুল শিক্ষিকার অনশন

ছবি-দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে হৃদয় নামের এক সেনা সদস্যের বাড়ীতে বিয়ের দাবিতে তিন দিন ধরে অনশন করছেন পারসি (২৬) নামের স্কুল শিক্ষিকা। পারসি ও তার প্রেমিক সেনা সদস্য রেজুয়ান হোসেন হৃদয় (২৯) মধুপুর উপজেলার শোলাকুড়ী ইউনিয়নের শোলাকুড়ী গ্রামের আবুল হোসেনের মেয়ে। সেনা সদস্য হৃদয় একই গ্রামের স্বপন মিয়ার ছেলে। পারসি বিয়ের দাবিতে তিন দিন যাবত অনশনে আছেন তার প্রেমিক সেনাবাহিনীর সদস্য রেজুয়ান হোসেন হৃদয়ের বাড়ীতে। 

সরেজমিনে গেলে অনশনরত স্কুল শিক্ষিকা তরুণী জানান, গত প্রায় ১০ বছর ধরে রেজুয়ান হোসেন হৃদয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলে আসছিল। প্রেমের সুযোগ নিয়ে হৃদয় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে আবাসিক হোটেলে নিয়ে একাধিকবার ইচ্ছা বিরুদ্ধে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। দীর্ঘদিন যাবতই হৃদয়কে বিয়ের কথা বল্লে আমাকে অপেক্ষা করতে বলে। কিন্তু হঠাৎ করেই হৃদয় আমাকে বিয়ে না করে ময়মনসিংহের মুক্তাগাছা এলাকায় বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে।

স্কুল শিক্ষিকা পারসি খবর পেয়ে প্রেমিককে ফোনে যোগাযোগে চেষ্টা করে কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। পরে প্রেমিক হৃদয়ের বাড়ীতে এসে তার নানী কে ছাড়া আর কাউকে না পেয়ে আমি হৃদয়ের বাড়ীর ঘরে অবস্থান নিয়েছি। হৃদয়ের পক্ষের লোকেরা আমাকে বাড়ী থেকে বের করে দেয়ার জন্য অনেক টানা হেচড়া করেছে। আমি হৃদয়কে ছাড়া বাঁচব না হৃদয় আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। এখন সে তার পরিবারের চাপে আমাকে বিয়ে না করে অন্যত্র বিয়ে করতে যাচ্ছে। যদি হৃদয় আমাকে বিয়ে না করে আত্মহত্যা করবো। 

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে প্রেমিকা বিয়ের দাবিতে সেনাবাহিনীর সদস্য রেজুয়ান হোসেন হৃদয়ের ঘরে এসে উঠেন। তিন দিন ধরে অনশনে আছেন প্রেমিকা। এ বিষয়ে সেনা সদস্য হৃদয়ের বাড়ীতে কাউকে পাওয়া যায়নি। রেজুয়ান হোসেন হৃদয়কে একাধিকবার ফোন দিলে তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়। স্থানীরা জানান, রেজা হাসান, সবুজ মিয়া, আব্দুল খালেক ও আজাহার আলী সহ এলাকাবাসী জানান, ঘটনা সত্যি হলে অনশনরত ওই স্কুল শিক্ষিকা কে বিয়ে করে সামাজিক ভাবে স্ত্রীর মর্যাদা দেয়া প্রয়োজন। 

মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াকুব আলী বলেন, অনশনরত স্কুল শিক্ষিকা তরুনী ও সেনাবাহিনীতে কর্মরত হৃদয় দুজনের প্রেমের সম্পর্কের বিষয়টি আমি জেনেছি। দুই পরিবারের সাথেই বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

আরও খবর