ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

দেশের নিরাপত্তার জন্য সশস্ত্র বাহিনী প্রস্তুত, হুমকি মনে করলে মোকাবিলা করবে'

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-06-2024 08:24:25 am

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, মিয়ানমারের কয়েকটি জাহাজ তাদের সীমানার মধ্যে আছে। সেক্ষেত্রে বাংলাদেশের কিছু বলার নেই। নিরাপত্তার জন্য সশস্ত্র বাহিনী প্রস্তুত আছে, কখনও হুমকি মনে করে তাহলে মোকাবিলা করবে। এক্ষেত্রে দেশের সেনাবাহিনীর প্রতি সকলের আস্থা রাখা উচিত। এমন কোন সমস্যায় পড়েনি যে ক্ষেত্রে তাদের সাহসী ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। এখন বিএনপি নেতাকর্মীদের সরকারের বিরুদ্ধে তেমন কিছু বলার নেই বলে অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বলছে।


১৬ জুন, রবিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে ঈদুল আজহা উপলক্ষ্যে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।


হানিফ আরও বলেন, কী ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছে জিএম কাদের তিনিই ভালো বলতে পারবে। জাতীয় পার্টির প্রধান এরশাদ, বিএনপির প্রধান জিয়াউর রহমান দেশের জন্য কোনো কিছু করে যেতে পারেনি বরং দেশের ক্ষতি ও ধ্বংস করে দিয়েছিলেন। সেই দেশকে আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছেন।


যারা সরকারের বিরুদ্ধে নেতিবাচক কথাবার্তা বলে তাদেরকে অবশ্য নিজের চেহারা আয়নায় দেখে এসব কথাবার্তা বলতে বলেন মাহবুবউল আলম হানিফ।


এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শেখ হাসান মেহেদী সহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর



6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৩ ঘন্টা ৫৮ মিনিট আগে