অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে যুবকরা কবর খনন-কবরস্থান ও ঈদগাহ পরিষ্কার করে সর্বমহলে প্রশংসা কুুঁড়িয়েছেন

মৌলভীবাজারের কমলগঞ্জে একঝাঁক তারুণ্যের সংগঠন একতা সমাজ কল্যাণ পরিষদ। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করার ব্রত নিয়ে ২০২১ সালে ৯ আগস্ট প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি সংগঠনটি মানবকল্যাণসহ সামাজিক নানা উদ্যোগ বাস্তবায়ন করে বিভিন্ন মহলে প্রশংসা কুঁড়িয়েছে।


এবার মহতি উদ্যোগে নতুন মাত্রা যোগ করেছে স্বেচ্ছাশ্রমে কবর খনন-দাফন ও স্বেচ্ছাশ্রমে এলাকার কবরস্থান এবং পৌর ঈদগাহ পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রম।

সম্প্রতি স্বেচ্ছাশ্রমে কমলগঞ্জ পৌরসভার বড়গাছ-নছরতপুর এলাকার কবরস্থানের ময়লা-আবর্জনা ও জঙ্গল পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু সুন্দরভাবে সম্পন্ন করেছে। এছাড়া তাঁরা মৃতদের জন্য কবর খনন এবং দাফনের কাজও বিনা পারিশ্রমিকে নিরলসভাবে করে যাচ্ছেন। একতা সসমাজ কল্যাণ পরিষদের একঝাঁক স্বেচ্ছাসেবী যুবকদের এমন কার্যক্রম বিভিন্ন মহলে প্রশংসা কুঁড়িয়েছে।

স্থানীয়রা জানায় পৌর শহরের এ কবরস্থানটি বর্ষা মৌসুমে পানি জমে ঘাস ও লতাপাতায় ছেয়ে যায়। ময়লা-আবর্জনার সাথে ঝোপ-ঝাড়-জঙ্গলে পরিণত হয় কবরস্থানটি। মৃত ব্যক্তিদের কবর দেওয়ার পরিবেশও নষ্ট হয়ে যাচ্ছিল। এ অবস্থা দেখে এলাকার সামাজিক সংগঠন একতা সমাজকল্যাণ পরিষদের একঝাঁক যুবক স্বেচ্ছায় কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেন। তারা সুবিধামতো দিনে সকাল থেকে বিকেল পর্যন্ত একাধিকবার নিরলসভাবে কবরস্থান পরিষ্কার করে এলাকায় প্রশংসা কুঁড়িয়েছেন।

একতা সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মুহিন মিয়া জানান, দ্বীনি ও আর্তমানবতার সেবা করার মহান ব্রত নিয়ে আমাদের সংগঠন প্রতিষ্ঠিত হয়। এর পর থেকে আমাদের সংগঠনের উদ্যোগে আমরা ইতোমধ্যে অনেক সমাজসেবামূলক কাজ করেছি। এরমধ্যে প্রতি বছর শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, প্রতি রমজানে ইফতার মাহফিল, অসহায়দের মাঝে খাদ্যসমগ্রী বিতরণ, বিভিন্ন হাফেজিয়া মাদরাসায় কুরআন শরিফ রাখার জন্য রিহাল বিতরণ, বড়গাছ-নছরতপুর মসজিদসহ বিভিন্ন মসজিদে ছুতরা প্রদান, অজুখানা ও মসজিদের দেয়ালে কুরআন-হাদিসের বাণী ও মাসয়ালা-মাসায়িল সম্বলিত দেয়াল লিখন, স্টিকার সাঁটানো, স্বেচ্ছাশ্রমে অসংখ্যবার এলাকার মসজিদ ও কবরস্থান পরিস্কার-পরিচ্ছন্নতা করণ, অপসংস্কৃতি মোকাবেলায় সুস্থ ধারার সংস্কৃতি পালনের লক্ষে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে

২০২৩ সালে ইসলামিক সাংস্কৃতি অনুষ্ঠান, শিশু-কিশোরদের নামাজে উদ্বুদ্ধ করতে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, পথচারীদের যাতায়াতের সুবিধার্তে গ্রামের অন্ধকারাচ্ছন্ন ঝুঁকিপূর্ণ সড়কে বাতির ব্যবস্থা করা, পরিবেশ সুরক্ষায় বৃক্ষরুপন কর্মসূচি, প্রতি ঈদে উপজেলা চৌমুহনী ও ঈদগাহ মাঠে আনন্দ পতাকা সাঁটানোর মাধ্যমে সুজজ্জিত করা, তীব্র গরম থেকে সুরক্ষায় এলাকার বয়োবৃদ্ধা একজন অসহায় মহিলাকে ফ্যান কিনে দিয়ে পাশে দাঁড়ানো এবং সম্প্রতি তীব্র তাপপ্রবাহে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে শরবত বিতরণসহ নানা দ্বীনি ও সামাজিক কার্যক্রম বাস্তবায়ন করেছি। গতকাল বৃষ্টিতে ভিজে দিনভর একতার একঝাঁক যুবক মিলে স্বেচ্ছাশ্রমে কমলগঞ্জের চৌমুহনাস্থ কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিস্কার-পরিচ্ছন্ন করি এবং সড়কের উভয় পাশে ঈদুল আজহা উপলক্ষে আজ পতাকা লাগনোর ব্যবস্থা করা হবে বলে জানান সংগঠনের সেক্রেটারি মুহিন মিয়া।

কবরস্থান ও ঈদগাহ মাঠ পরিস্কার এবং খবর খনন করে কারো কাছ থেকে কোনো ধরণের চাঁদা কিংবা কারো সহায়তা নেওয়া হয় না বলে জানান একতা সমাজ কল্যাণ পরিষদ কমলগঞ্জ এর সভাপতি হাফেজ হিফজুর রহমান ফাহাদ। তিনি বলেন, আমরা নিজেরাই স্বেচ্ছাশ্রমে কবর খনন, কবরস্থান ও ঈদগাহ পরিষ্কার করি, এসব কাজে আমরা কোনো পারিশ্রমিক নেই না।

আলাপকালে সভাপতি ফাহাদ জানান, আমাদের সংগঠনের একঝাঁক যুবককে মহতি কাজের জন্য উদ্ধুব্ধ করে তাদের নিয়ে আমরা স্বেচ্ছাশ্রমে একাধিকবার এলাকার কবরস্থান পরিষ্কার করি। আর অসহায়-অসচ্ছল বা উপস্থিত সময় কবর খননের কোনো মানুষ না পেলে আমাদের সংগঠনের কয়েকজন যুবক ভাই তাৎক্ষণিক স্বেচ্ছাশ্রমে কবর খনন ও দাফনের কাজ করেন। এসব কাজে আমরা কারো কাছ থেকে কোনো পারিশ্রমিক, চাঁদা বা সহায়তা নেই না। এর আগে ২০২৩ বছরের ১৬ নভেম্বর আমরা কমলগঞ্জ-শমসেরনগর আঞ্চলিক সড়কে পড়ে থাকা দুর্গন্ধযুক্ত একটি পচা শিয়াল রাস্তা থেকে সরিয়ে মাটিতে পুঁতে রাখি। তিনি জানা , কমলগঞ্জ-শমসেরনগর আঞ্চলিক সড়কে বন্যপ্রাণীরা প্রতিদিন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত রাস্তা ফাঁকা পেলেই ঝোপ জঙ্গল থেকে বেরিয়ে আঞ্চলিক সড়ক পার হতে গিয়ে প্রায়ই নানা ধরণের বন্যপ্রাণী দুর্ঘটনার শিকার হয়ে মারা যায়।

গেলো বছর যানবাহনের চাকায় পিষ্ট হয়ে একটি শিয়ালের নিথর দেহ রাস্তায় পড়ে থাকতে দেখেছেন বিভিন্ন যানবাহন চালক যাত্রীসহ পথচারীরা। কেউ কেউ নাখ মুখ বন্ধ রেখে আবার কেউ মাস্ক পড়ে এই স্থানটি পার হয়েছেন। কিন্তু রাস্তায় পড়ে থাকা দুর্গন্ধযুক্ত এই পচা শিয়ালটি রাস্তা থেকে সরাতে সওজ, বন বিভাগ, পৌরসভা কিংবা কোনো চালকসহ কেউ এগিয়ে আসেনি। এসব দেখে আমরা উদ্যোগ নেই 'কেউ না আসলেও আসুক' আমরা ভালো কাজটি করবো। অবশেষে কমলগঞ্জ একতা সমাজকল্যাণ পরিষদের কয়েকজন স্বেচ্ছাসেবি তরুণ মিলে আমরা এই মহতি কাজটি করি।

আমরা সমাজের অনেক সমস্যার সমাধানে কর্তৃপক্ষের অপেক্ষায় থাকি। কিন্তু আমরা যদি একটু চিন্তা করে তাদের দিকে না তাকিয়ে নিজেদের উদ্যোগে কাজ করি, তাহলে সেই সকল সমস্যাও দ্রুত সমাধান হতে পারে। আর এই চিন্তা ধারার বহিঃপ্রকাশ ও বাস্তবায়নের লক্ষ্যে আমাদের এ পদক্ষেপ বলেও যোগ করেন সংগঠনের সভাপতি ফাহাদ।

একতা সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা এ এম জুয়েল জানান, অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন একতার ছেলেরা অনেক মানবিক। তারা মানবকল্যাণে নিবেদিত। স্বেচ্ছায় তারা অনেক অনেক মহতি কাজ করেরে এলাকাসহ সর্বমহলে প্রশংসা কুঁড়িয়েছে। আমি তাদের ভালো কাজের সাথে সবসময় আছি। তাদের সব ভালো কাজের প্রশংসা করি। ওরা স্বেচ্ছাশ্রমে অনেক অনেক ভাল কাজ করে যাচ্ছে। ওদের মতো অন্যান্য এলাকায় একঝাঁক মানবিক যুবকের এগিয়ে এলে এলাকা ও সমাজের উন্নয়ন সাধিত হবে।

সংগঠনের আরেক উপদেষ্টা প্রভাষক নজরুল ইসলাম জানান, এলাকার একতা সমাজ কল্যাণ পরিষদের একঝাঁক মানবিক ও  উদ্যমী যুবকের বিভিন্ন ধরণের মহৎ উদ্যোগ আমার দৃষ্টিগোচর হয়েছে।দেশের যুবকরা এখন মাদক, জুয়া, অনলাইনে এবং মোবাইলের নেশায় যেভাবে নষ্ট হচ্ছে; এর বিপরীতে এই সংগঠনের যুবকরা স্বেচ্ছাশ্রমে এলাকায় অনেক ভালো কাজের উদ্যোগ নিয়ে বাস্তবায়ন করেছে। তাদের এমন কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুকরণীয়।  অন্যান্য যুবকরাও যদি এই তাদের মতো মহতি কাজে এগিয়ে আসেন তাহলে দেশ ও সমাজ উপকৃত হবে।

প্রসঙ্গত, কুরআন-সুন্নাহর আলোকে ব্যক্তিজীবনের পরিশুদ্ধি এবং আর্তমানবতার কল্যাণের মাধ্যমে মহান আল্লাহর সন্তুুষ্টি অর্জনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ২০২১ সালে ৯ আগস্ট সংগঠনটি যাত্রা শুরু করে।



Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

১০ ঘন্টা ৪৯ মিনিট আগে