কিশোর গ্যাং প্রতিরোধে উপজেলা পর্যায়ে কমিটি গঠন পলাশে রিকের প্রকল্প সমাপনী ও প্রবীণ জনগোষ্ঠীর উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত ও উন্নয়নমুখী অন্নদানগর ইউনিয়ন গড়তে চাই : চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন কাল, ব্যাপক প্রস্তুতি-উৎসাহ-উদ্দীপনা বাঁশখালীতে সরল ইউনিয়নে জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ডে কোন প্রকার অনিয়ম হলে বরদাশত করা হবে না- এমপি ডা. জীবন শার্শার কায়বায় রাস্তার পাশের গাছ কাটার অভিযোগ, ভূমি অফিসের হস্তক্ষেপে বন্ধ মধুপুর প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীদের সঙ্গে ড. মোজাম্মেল হোসাইনের মতবিনিময় সভা লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু পীরগাছায় গণ উন্নয়ন কেন্দ্রের ৮৪তম শাখার উদ্বোধন সিরাজগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত ‎ বারইয়ারহাট উম্মাহাতুল মু’মিনিন (রাঃ) মহিলা মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১ এপ্রিল থেকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন দুপুর ২টায় প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেব: ইশরাক মহানবমী: দেবীবন্দনা থেকে বৈষম্যহীন সমাজের প্রত্যয় পীরগাছায় রিকশা, ভ্যান ও অটোরিকশা শ্রমিক ট্রেড ইউনিয়নের উদ্যোগে শ্রমিকদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ সাংবাদিক বাঁচলে সংবাদ বাঁচবে, সংবাদ বাঁচলে গণতন্ত্র বাঁচবেসাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা হোক, স্বাধীন সাংবাদিকতার পথ সুগম হোক বড়লেখায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে এমপি মিঠু পদত্যাগের ঘোষণা ইশরাকের, দুপুরে সংবাদ সম্মেলন

সারাদেশে চলাচলকারী আন্তঃনগর ট্রেন বন্ধ থাকবে ঈদের দিন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-06-2024 11:59:11 am

সোমবার (১৭ জুন) বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশে চলাচলকারী সব আন্তঃনগর ট্রেন বন্ধ থাকবে। শুধু ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী চট্টগ্রাম মেইল ট্রেনটি চলবে।


সম্প্রতি ঈদযাত্রা উপলক্ষ্যে নিজেদের কর্মপরিকল্পনায় এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে।


সিদ্ধান্তে বলা হয়, ঈদুল আজহার দিন বিশেষ ব্যবস্থায় কতিপয় মেইল এক্সপ্রেস অথবা বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা করা হবে। তবে কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না।


এ বিষয়ে জানতে চাইলে কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার গণমাধ্যমকে বলেন, ঈদের দিন আন্তঃনগর সব ট্রেন চলাচল বন্ধ থাকবে। শুধু চট্টগ্রাম মেইল ট্রেনটি চালু রাখা হবে।


চট্টগ্রাম মেইল ট্রেনটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে। যাত্রাপথে ট্রেনটি ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও গাজীপুর জেলাকে সংযুক্ত করে।

আরও খবর