তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

টিকিট থাকা সত্ত্বেও চড়া দামে বিক্রি, বিপাকে যাত্রীরা

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 15-06-2024 09:12:10 am

টিকিট থাকা সত্ত্বেও চড়া দামের কারণে বিপাকে পড়ছেন যাত্রীরা। নামি ও পরিচিত পরিবহনগুলোর টিকিট শেষ হয়ে গেছে অনেক আগেই। এখন যে-সব পরিবহনের টিকিট কাউন্টারে মিলছে, সেগুলো পেতে রীতিমতো করতে হচ্ছে দেনদরবার। ফলে ক্ষেত্র বিশেষ করতে হচ্ছে দামাদামিও।


১৫ জুন, শনিবার রাজধানীর গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, গতদিনের (শুক্রবার) মতো আজও বাস টার্মিনালে রয়েছে ঘরমুখো মানুষের ভিড়। যারা অনলাইনে টিকিট কেটেছেন, তারা এসে সরাসরি যাত্রা করছেন। তবে যারা অনলাইনে টিকিট কাটেননি, তারা টার্মিনালে এসে খোঁজ করছেন টিকিটের।


তবে যাত্রী চাহিদা বেশি থাকায় অধিকাংশ কাউন্টার চড়া দামে টিকিট বিক্রি করছে। কেউ কেউ সে দামে কিনতে পারলেও অনেকে পড়ছেন ভোগান্তিতে।


ঝিনাইদহ যাওয়ার জন্য পরিবারসহ টার্মিনালে এসেছেন সাগর আহমেদ। টিকিটের জন্য ঘুরেছেন বেশ কয়েকটি কাউন্টারে। কেউ বলছে টিকিট নেই, কেউ চাইছে বেশি ভাড়া, আবার কোথাও এক বাসে মিলছে না ৪টি সিট।


সাগর আহমেদ বলেন, এক কাউন্টারে গেলাম সেখানে নাকি ৪টা টিকিট নেই। কিন্তু আমি তো পরিবারসহ যাব। আবার অন্য কাউন্টারে টিকিট পেলেও ভাড়া অনেক চাইছে। এখন অপেক্ষা করে দেখি অন্য বাসের টিকিট মেলে কি না।


কাউন্টারের লোকজন বলছেন, যাত্রীর তুলনায় বাস একটু কম। ফলে কোনো কোনো যাত্রীকে টিকিট দেওয়া সম্ভব হচ্ছে না। তাছাড়া ঈদ উপলক্ষ্যে ভাড়া একটু বেশি রাখা হচ্ছে। কারণ অধিকাংশ বাস ঢাকায় ফিরবে খালি অবস্থায়।


দুই বন্ধু আমজাদ ও সোহেল যাবেন রাজবাড়ী। সে লক্ষ্যে একটি কাউন্টারে টিকিটের জন্য গিয়ে জানলেন টিকিট নেই। তারপর অন্য একটি কাউন্টারে টিকিট পেলেও চাওয়া হয় বেশি ভাড়া। বেশ কিছুক্ষণ অনুরোধ করার পর নামমাত্র কিছু কমে টিকিট কিনলেন তারা।


আমজাদ বলেন, রাজবাড়ীর রেগুলার যে ভাড়া, তার থেকে ২-৩০০ টাকা বেশি চাইছে। বাড়ি তো যাওয়া লাগবে, তাই দামাদামি করে টিকিট নিতে হয়েছে।


অবশ্য কিছু পরিবহনের টিকিট মিলছে সহজে, ভাড়াও খুব বেশি রাখা হচ্ছে না।


দ্রুতি পরিবহনের কর্মচারী কামরুল বলেন, আমাদের টিকিট আছে, যাত্রীরা এসে কাটতে পারবেন। নির্ধারিত ভাড়া দিয়েই যাত্রীরা ভ্রমণ করতে পারবেন।


এদিকে কোনো পরিবহন অতিরিক্ত ভাড়া রাখলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।


তিনি বলেন, সরকার নির্ধারিত যে ভাড়া, তার চেয়ে বেশি ভাড়া নেওয়ার সুযোগ নেই। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট পুরো সময় টার্মিনালে রয়েছেন। অতিরিক্ত ভাড়া আদায় করা হলে ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর