বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নোয়াখালীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু আদমদীঘিতে গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার চৌমুহনীতে প্রশিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে গ্রাফিক্স ডিজাইনার শিক্ষক গ্রেফতার মাদক সম্রাট থেকে মানব পাচারের গডফাদার রুবেল শেখ আদমদীঘিতে গোল্ডকাপ বালক বালিকা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে বিএনপি নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা শিবচরে এমপি জাহান্দার আলী জাহান-কে সংবর্ধনায় নেতাকর্মীদের ঢল ক্ষেতলালে মাদকবিরোধী অভিযানে দুই যুবক গ্রেফতার খেলাধুলা জীবনের অপরিহার্য অংশ : এমপি সুলতান মাহমুদ বাবু লাখাই থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১। জয়পুরহাটে ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ পীরগাছা উপজেলা শিক্ষা অফিসার আবুল হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা লালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু প্রেমবিচ্ছেদে টাওয়ারে যুবকের আত্মহত্যার হুমকি, ফায়ার সার্ভিসের সাড়ে ৪ ঘণ্টার অভিযানে উদ্ধার শ্যামনগরে মুক্তিপনের জন্য জিম্মি করা অনিমেষকে উদ্ধার করেছে থানা পুলিশ চিলমারীতে "রেললাইন ও স্লিপার" বসানোর দাবিতে মানববন্ধন অনুনমোদিত বৈশাখী মেলা ভেঙে দিলেন এমপি নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬

সাংবাদিকদের সবাই ব্যবহার করতে চায়!



আমি নিজেকে একজন পেশাদার সাংবাদিক মনে করি। কিন্তু যে জেলায় কাজ করি বা বসবাস করি এখানে সংঘর্ষ, হত্যা, বাড়িঘর ভাংচুর, লুটপাট, মামলা, গ্রেফতার বাদে লেখালেখির বিষয়বস্তু খুবই কম। যার সবটা মিলিয়ে রাজনীতি জড়িত। এজন্য লেখুনি দেখে অনেকে প্রশ্ন করে বসেন যে, আপনি সাংবাদিক নাকি রাজনীতিবীদ? 

আমি আসলে রাজনীতি খুবই কম বুঝি। লেখালেখির জন্য যতটুকু দরকার তার বেশি নয়।

এজন্য রাজনৈতিক বিশ্লেষন বা পক্ষপাতিত্বমূলক নিউজ এড়িয়ে চলার চেষ্টা করি। রাজনীতি বর্তমানে নোংড়ামিতে ভরপুর। অনেক নেতা কর্মীকে দেখেছি রাজনীতিতে ভবিষ্যৎ না পেয়ে সাংবাদিকতা পেশায় প্রবেশ করতে। অনেকে আবার সাংবাদিক নেতা হয়েছেন। কোন পেশাদার সাংবাদিক কিন্তু নিজ পেশা ছেড়ে রাজনৈতিক নেতা হতে যায়না।


সব জায়গাতেই রাজনৈতিক গ্রুপিং সব সময় বিদ্যমান। হোক সেটা প্রত্যক্ষ বা পরোক্ষ। একজনকে নিয়ে নিউজ করলে অপরজন সাংবাদিকদকেই প্রতিপক্ষ দলের সদস্য মনে করে বসেন।

তাই কারো না কারো কাছে অছন্দের হতেই হয়। এসব মেনে নিয়ে এবং মানিয়ে নিয়েই চলতে হয় আমাদের।


দিনশেষে একটি কথায় বলবো প্রকৃত পেশাদার সাংবাদিক কখনো কারো ব্যক্তিগত হয়না। এরা সবার সাথে মিশবে সবার সংবাদ কমবেশি প্রচার করবে এটাই স্বাভাবিক। এতে ক্ষুব্ধ হওয়ার কিছু নেই।


যেখানে বাস আবার সেখানেই কাজ। তাই চলার পথে অনেকের সাথেই ব্যক্তি সম্পর্ক ধরে রাখতে হয়।

একজন রাজনৈতিক কর্মী বা নেতা একটি দলের অধিন হয়। কিন্তু সাংবাদিকদের নিজস্ব কোন দল নেই বা কারো অধিনে নয়। 


পরিশেষে একটা কথা বলতে চাই, সাংবাদিকরা আসলে কারো ঘরের বউ না যে অন্য কারো সাথে মিশতে পারবে না, বা কেউ ডাকলে যেতে পারবে না। 

যে সাংবাদিক সে সবার কাছেই যাবে, তথ্য নেবে, সংবাদ প্রচার করবে। এতে হিংসা বা অভিমান করা বোকামি। 


সাংবাদিকদের সবাই ব্যবহার করতে চায়, যে ব্যবহার করতে পারেনা সে শত্রু ভাবে। 


মনে রাখবেন আমি পেশাদার সাংবাদিক, কারো দলীয় কর্মী বা সদস্য না। তাই আমার উপর রাগ, ক্ষোভ বা অভিমান করা নিতান্তই বোকামি। কাউকে কষ্ট দিতে নয়, আমার অবস্থান নিশ্চিত করতে কিছু কথা লিখলাম। ত্রুটি মার্জনীয়।



Tag
আরও খবর