প্রশাসনের নাকের ডগায় ময়লার ভাগাড়! নাগেশ্বরী উপজেলা গেটে চরম দুর্ভোগে পথচারী কুতুবদিয়ায় সমুদ্রে ট্রলার ডুবির ঘটনায় ৪জনের মৃত্যু উপজেলা এনসিপির শোক প্রকাশ নড়িয়ায় ৪০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নড়িয়ায় মর্ডান ফ্যান্টাসি কিংডম পার্ক থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার এমপি ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুরের ঘটনায় নেই পদক্ষেপ : ছাত্রদল নেতাকে মারধরের মামলায় ৭ জনের জামিন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ অভয়নগরে সাপের কামড়ে প্রাণ গেল তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীর শার্শার কায়বা ইউনিয়নে যমজ প্রতিবন্ধী দুইভাই পেল হুইল চেয়ার অস্বাভাবিক শিক্ষক মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে সহকর্মী ও শিক্ষার্থীদের মানববন্ধন শ্রীমঙ্গলে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি বৃদ্ধি, জনমনে আতঙ্ক আশাশুনির বামনডাঙ্গা স্লুইস গেটে পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা অপসারন শ্রীমঙ্গলে মদ বহনকারী সিএনজিসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জুলাই আন্দোলনের বীরত্ব থেকে নেতৃত্বে: নাগেশ্বরী উপজেলা যুবশক্তির নতুন কমিটি ঘোষণা শার্শায় প্রাথমিক বৃত্তি পরীক্ষাতে বাজিমাত করেছে বাগআঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফেরানো হবে: প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল পুনরায় পরিদর্শনের পর সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ জয়পুরহাটে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের দায়ে আসামির মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত

ঈদের পর মেট্রোরেলে নতুন সময়সূচি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-06-2024 01:35:49 pm

ঈদের ছুটির পর নতুন অফিস সময়সূচির কারণে পরিবর্তন করা হয়েছে মেট্রোরেলের পিক ও অফ পিক আওয়ারের সময়। সরকার ঘোষিত নতুন অফিস ঘণ্টার সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী ১৯ জুন থেকে নতুন সময়সূচিতে চলাচল করবে মেট্রোরেল। এছাড়া, এখন দিনে ১৯৪ বার মেট্রোরেল যাওয়া-আসা করলেও ১৯ জুন থেকে ১৯৬ বার আসা-যাওয়া করবে।


বৃহস্পতিবার (১৩ জুন) রাজধানীর ইস্কাটনে নিজ কার্যালয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক এ কথা জানান।


তিনি বলেন, গত ৬ জুন সরকার জানিয়েছে অফিসের সময়সূচি ৯ থেকে ৫টা পর্যন্ত করা হয়েছে এবং এই সময়সূচি ঈদের পর ১৯ জুন থেকে কার্যকর হবে। এজন্য মেট্রোরেলের পিক ও অফ পিক আওয়ারের সময়েও পরিবর্তন আনা হয়েছে।


সকালে চলাচলে সময়ের পরিবর্তন না আসলেও বিকাল থেকে চলাচলের মধ্যবর্তী সময়ে পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত দুপুর ২টা ২৫ মিনিট থেকে রাত ৮টা ৩২ মিনিট পর্যন্ত পিক আওয়ারে ৮ মিনিট পরপর মেট্রোরেল চলবে। আর রাত ৮টা ৩৩ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত স্পেশাল অফ পিক আওয়ারে ১০ মিনিট পরপর চলবে মেট্রোরেল। সর্বশেষ ৯টা থেকে ৯টা ৪০ পর্যন্ত ১২ মিনিট পরপর মেট্রো ট্রেন।


অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত দুপুর ৩টা ৫ মিনিট থেকে রাত ৯টা ১২ মিনিট ৮ মিনিট পরপর চলবে ট্রেন। আর রাত ৯টা ১৩ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত ১০ মিনিট পরপর চলবে।


সরকারি ছুটির দিন গুলোতেও সময়ের পরিবর্তন এসেছে। শনিবার ছাড়া অনান্য ছুটির দিনে সকালে মেট্রো ট্রেন ১২ মিনিটের পরিবর্তে ১৫ মিনিট পরপর ছাড়বে। দুপরের পর আগের সময়েই চলবে।


সংবাদ সম্মেলন থেকে ঈদুল আ৮হা উপলক্ষে কোরবানির পশুর চামড়া ও কাঁচা বা রান্না করা মাংস মেট্রো ট্রেনে বহন করা নিষেধ করা হয়েছে। এছাড়া আরোপিত অন্যান্য নিষেধাজ্ঞা বহাল থাকবে।


ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৭ জুন মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকবে।


ভাড়া বৃদ্ধি নিয়ে ব্যবস্থাপনা পরিচালক বলেন, এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত হয়নি। তবে ভাড়া বাড়বে। এটা ৩০ জুনের আগে বলা যাচ্ছে না।


তিনি বলেন, এখন একটি মেট্রো ট্রেনে গড়ে ১৬০০ থেকে ১৭০০ যাত্রী যাতায়াত করে। আর ধারণক্ষমতা ২২০০। এখন দিনে গড়ে ৩ লাখ ২৫ হাজার যাত্রী মেট্রোরেলে যাতায়াত করে। 

আরও খবর