হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

ইসলামপুরের গুঠাইল বাজারে অগ্নিকাণ্ডে ৪ দোকান ভস্মীভূত

জামালপুরের ইসলামপুর উপজেলায় একটি বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে চারটি দোকান ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গতাকল সোমবার (১০ জুন) দিবাগত গভীর রাতে  উপজেলার গুঠাইল বাজারে স্বপন সরকারের মার্কেটে এ ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ করে একটি দোকানে আগুন দেখতে পায়। পরে ফায়ার সার্ভিসে ফোন করলেও তারা আসতে দেরি হওয়ায় স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা করে। এসময় সোলায়মান কবীর স্বপনের মেসার্স নিউ সরকার মেশিনারি, কামাল হাসান সিদ্দিকির মেসার্স কাদের ট্রেড লিংক, মজিবুর রহমানের সার, বীজ ও কিটনাশকের দোকানসহ আকরামের চায়ের দোকান পুড়ে যায়।

পরে ফায়ার সার্ভিস এসে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।  

স্থানীয় বাসিন্দা হোসেন আলী বলেন, আগুন লাগা দেখতে পেয়ে আমরা বিদ্যুৎ অফিসে ফোন করেছিলাম, তারা ফোন ধরেনি। পরে ফায়ার সার্ভিসকে ফোন দিয়েছি তারাও ধরেনি। পরে জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে ফায়ার সার্ভিসকে খবর দিই। ফায়ার সার্ভিস আসতে প্রায় ঘণ্টাখানেক সময় লাগে। ততক্ষণে দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়।  

ইসলামপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাজহারুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে বাজারের চারটি দোকান পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আমাদের দুইটি ইউনিট কাজ করেছে। প্রাথমিকভাবে ধরনা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি পরিমাণ প্রায় কোটি টাকা হয়েছে। 

উপজেলা ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু বলেন, 'বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।'



আরও খবর