মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল’র ধারাবাহিক সাফল্য অর্জন

এসএসসি পরীক্ষা-২০২৪ এর ফলাফলে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল বিগত বছরের ন্যায় এবারও ধারাবাহিক সাফল্য অর্জন করেছে। এ প্রতিষ্ঠান থেকে ২৮১ জন (ভোকেশনালসহ) শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ২৮১ জন শিক্ষার্থীই পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন, A গ্রেড পেয়েছে ১৮৯ জন, A- পেয়েছে ৩০ জন, B পেয়েছে ১৫ জন। পাসের হার ১০০%। ফলাফল পেয়ে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা বাঁধভাঙ্গা আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেন। শিক্ষকদের সঠিক পরিচর্যা ও শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমের কারনেই এ সফলতা অর্জন করা সম্ভব হয়েছে। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মো. সাইফুল ইসলাম বলেন, সকলের দোয়া ও আন্তরিকতায় আমরা কুমিল্লা শিক্ষা বোর্ডের ধারাবাহিক সেরা ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছি। এ ফলাফলে আমরা মহান আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। ভবিষ্যতে যেন আমাদের প্রতিষ্ঠান দেশের সেরা হতে পারে সে চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মো. নুরুল আমিন এ ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এ ফলাফলে আরো সন্তুষ্টি প্রকাশ করেছেন ট্রাস্টি বোর্ডের কো-চেয়ারম্যান জনাব ডা. কাজী মো. নূর-উল ফেরদৌস, ভাইস- চেয়ারম্যান জনাব মিজানুর রহমান ভূঁইয়া, ভারপ্রাপ্ত অধ্যাপক জনাব মো. আনিসুর রহমান। প্রতিষ্ঠানের সভাপতি প্রফেসর কাজী মো. নুরুল ইসলাম ফারুকী এ ফলাফল অর্জন ও ধারাবাহিক সাফল্য ধরে রাখায় সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন।

উল্লেখ্য, গত ১২ মে ২০২৪ এসএসসি পরীক্ষার ফলাফলে মানবিক বিভাগের ৭ জন শিক্ষার্থী ভুলবশত অকৃতকার্য হয়। নিয়মানুযায়ী বোর্ডে পুনঃনিরীক্ষণের আবেদনের প্রেক্ষিতে আজকের প্রকাশিত ফলাফলে শতভাগ পাশ করার গৌরব অর্জন করে  প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল।
Tag
আরও খবর