তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

ঝিকরগাছার পল্লীতে ধর্ষনের ঘটনা ৩০ হাজার টাকায় মিমাংসার চেষ্টা , ধর্ষক আটক


 যশোরের ঝিকরগাছার পল্লিতে ৮ম শ্রেণীর এক স্কুল ছাত্রী কে ধর্ষণের অভিযোগ উঠেছে মিজানুর রহমান (৪০) নামে প্রতিবেশি এক লম্পটের বিরুদ্ধে। 

এ ঘটনায় সোমবার ঝিকরগাছা থানায় ভিকটিমের মা বাদি হয়ে মামলা দায়ের করেছে।

যার মামলা নং ১২, তারিখ-১০/০৬/২০২৪ইং।

ঘটনাটি ঝিকরগাছার উপজেলার কুমরী গ্রামের‌ পূর্ব পাড়ায় ঘটে।এ ঘটনার পর রাতেই স্থানীয় মেম্বর আসাদুল ইসলামের নেতৃত্বেে গ্রাম্য মাতব্বাররা শালিসি বৈঠক বসিয়ে ধর্ষক মিজানের পরিবারের কাছ থেকে ৩০ হাজার টাকার বিনিময়ে এ যাত্রায় রফা করে।কিন্তু শেষ রক্ষা হয়নি তার। বিষয়টি আলোচিত হওয়ায় খবর পেয়েই পুলিশ অভিযান চালিয়ে মিজানুর রহমানকে আটক করেছে।আটক মিজানুর রহমান উপজেলার কুমরী গ্রামের আব্দুল গফ্ফারের ছেলে।


মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামী মিজানুর রহমান ও বাদির বাড়ি পাশাপাশি এবং গ্রাম্য চাচা শ্বশুর সম্পর্কের। কারণে অকারণে বাদি ও আসামীদের বাড়ি যাতায়াত ছিল। বাদির ১৪বছরের কিশোরী স্কুলের যাওয়া আশার সময় আসামী বাদির মেয়েকে বিভিন্ন সময় ইয়ার্কির ছলে কটু কথা বলতো।যাহা বাদির মেয়ে বাড়িতে এসে বাদির সাথে বলিত। কিন্তু আসামী বাদির মেয়ের প্রতিবেশী দাদা সম্পর্কের হওয়ায় বাদি কিছু মনে করতো না। আমাসীদের পুকুরে বাদির মেয়ে ও তার চাচাতো ৮ বছরের বোনসহ গোসল করতে গেলেও আসামী পৃথক ভাবে বাদির মেয়েকে প্রলোভন দিয়ে তার ঘরে ডাকতো এবং কু—রুচিপূর্ণ্য কথাবার্তা বলতো। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (০৬ জুন) বাদি তার বাড়িতে থাকা অবস্থায় বাদির মেয়ে ও তার চাচাতো বোন দুপুরের সময় আসামীদের পুকুরে গোসল করতে গেলে ঐ সময় আসামীর স্ত্রী ও ছেলে বাড়িতে না থাকায় সুযোগে আসামী কৌশলে বাদির মেয়েকে তার ঘর ঝাডু দিয়ে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে আসামীর শয়ন কক্ষে নিয়ে যায় এবং শয়ন কক্ষের খাটের উপর বসিয়ে আসামী বাদির মেয়ের শরীরের স্পর্শ কাতর স্থানে হাত দেয়। এসময় বাদির মেয়ে চিৎকার চেচামেচি করতে গেলে আসামীর খাটের নিচে থাকা ছুরি বের করে বাদীর মেয়ে কে ভয় দেখায়। এক পর্যায়ে আসামী মিজানুর রহমান বাদির মেয়ের তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে এবং ছুরি দেখিয়ে কাউকে কোন কিছু না বলার জন্য ভয়ভীতি দেখান। বাদির মেয়ে গোসল না করেই কান্না করতে করতে বাড়িতে গিয়ে বাদির সাথে ঘটনার বিষয়ে বিস্তারিত জানান। ঘটনার বিষয়ে বাদি তার শ্বশুর,শাশুড়িকে জানান। 


বাদীর শ্বশুর শাশুড়ি ঘটনার বিষয়ে আসামীর স্ত্রীকে জানান। তখন আসামীর স্ত্রী বাদিদের চুপথাকার জন্য অনুরোধ করেন। বাদিসহ বাদির পরিবারের লোকজন মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে চুপ থাকে। বিষয়টি নিয়ে দু পরিবারের মধ্যে কানাঘুষির একপর্যায়ে গ্রামের কিছু লোকের মধ্যে জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্য আসাদুল ইসলামের নেতৃত্বে গ্রাম্য মাতব্বররা বিষয়টি নিয়ে আসামীর বাড়িতে রোববার (৯,জুন) রাতে শালিস বৈঠকে বসিয়ে মিজানের পরিবার নিকট থেকে ৩০হাজার টাকা জরিমানা আদায় করে বিষয়টি মিমাংসা করে দেন । বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনায় উঠে আসলে খবর পেয়ে ঝিকরগাছার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিজানকে আটক করে।


ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি)বিএম কামাল হোসেন ভূঁইয়া বলেন, ঘটনার বিষয়ে জানতে পেরে আমি সহ আমার টিম তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ভিকটিম কে উদ্ধার করি ও আসামীকে আটক করে থানাতে নিয়ে আসি। আসামির বিরুদ্ধে ৯(১) ২০০০সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩; জোর পূর্বক ধর্ষণ করার অপরাধে মামলা রুজু করে আসামীকে বিচারের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর