অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

শ্রীমঙ্গলে গরুর ঘরের ভেতর থেকে বড় এক অজগর সাপ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলার কালাপুর ইউনিয়নে লামুয়া গ্রামের কৃষক ছাদই মিয়ার বাড়ির ভেতর থেকে রবিবার (৯ জুন) বেলা ২টার সময় বিশাল আকৃতির একটি অজগর অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন বাংলাদেশ এর পরিচালক স্বপন দেব সজল জানান, আজ দুপুরে লামুয়া গ্রামের কৃষক ছাদই মিয়ার বাড়ির হাসান মিয়ার গোয়াল ঘরের ভেতরের তীরে একটি বড় অজগর সাপ দেখতে পেয়ে বাড়ির মালিক আহমদ আলীসহ পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে আমি সরজমিন লামুয়া গ্রামের ছাদই মিয়ার বাড়িস্থ হাসান মিয়ার গোয়াল ঘরের ভেতর থেকে বিশাল আকৃতির অজগর সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করি। পরবর্তীতে সাপটিকে বনবিভাগের কাছে হস্তান্তর করি। 

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন বাংলাদেশ এর পরিচালক স্বপন দেব সজল জানান, উদ্ধারকৃত অজগর সাপটির ওজন অনুমানিক ২০ কেজি হবে এবং দীর্ঘ ১২ ফুট হবে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ একটি অজগর সাপ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছেন। আমরা সাপটিকে লাউয়াছড়া বনে অবমুক্ত করবো।


আরও খবর