জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

শাজাহানপুরে ভূমি সেবা সপ্তাহ শুরু

শাজাহানপুরে ভূমি সেবা সপ্তাহ শুরু

মো. আল আমিন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে "স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক" এই প্রতিপাদ্যে সামনে রেখে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা ভূমি অফিস চত্বরে বিশেষ ভূমি সেবাবুথ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহ্সিয়া তাবাসসুম। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম এর সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা ভূমি কানুনগো আব্দুল করিম, সার্ভেয়ার মাসুদ রানা, অজিত কুমার, ইউনিয়ন ভূমি উপ-সহকারী সুরুজ্জামান মাসুদ, নূরে আলম, জাহাঙ্গীর আলম, খায়রুল ইসলাম সহ ভূমি অফিসের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ, ভূমি সেবাগ্রহীতাগণ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত সকলকে উপজেলা ভূমি অফিসে স্থাপিত সেবাবুথ থেকে সেবা গ্রহণের জন্য উদ্বুদ্ধ করা হয় এবং যেকোন সেবা পেতে সরাসরি এসিল্যান্ড শাজাহানপুরের সরকারি নম্বরে যোগাযোগ বা প্রয়োজনে সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়।

ভূমিসেবা সপ্তাহ ২০২৪ সারাদেশের ন্যায় ৮ থেকে ১৪ জুন সাত দিনব্যাপী  শাজাহানপুরেও এ সেবা চলমান থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন।

Tag
আরও খবর