ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

শ্রীমঙ্গলে চোরাইকৃত দুইটি মোটর সাইকেল উদ্ধারসহ কুখ্যাত মোটরসাইকেল চোর মিল্টন কুমার সাহা গ্রেফতার

চোরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২০টি মামলা, রিমান্ডের আবেদন চাইবে পুলিশ


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কুখ্যাত মোটরসাইকেল চোর মিল্টন সরকার প্রকাশ মিল্টন কুমার সাহা ওরফে মোঃ সোহেল-কে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

এসময় আসামীর কাছ থেকে চোরাইকৃত একটি নীল রংয়ের (হোন্ডা লিভো ১১০ সিসি (Honda Livo 110 cc), একটি লাল রংয়ের এপাচি ১৬০ সিসি (Apache 160cc) মোটর সাইকেল এবং চুরির কাজে ব্যবহৃত ৭টি মাস্টার কী (চাবি) উদ্ধার করেছে পুলিশ।

শ্রীমঙ্গল থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল (৮ জুন) রাত সাড়ে ৯টায় শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডে অবস্থিত হোটেল ইছাকী এমোস থেকে মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা কিশোরগঞ্জ জেলার হারাধন সরকার প্রকাশ জাকির খান এর ছেলে মিল্টন সরকার প্রকাশ মিল্টন কুমার সাহাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর দেওয়া তথ্যমতে শ্রীমঙ্গল চৌমুহনাস্থ হোটেল ইছাকী এমোস এর আন্ডারগ্রান্ট এর ভেতর থেকে দুটি মোটরসাইকেল ও চুরির কাজে ব্যবহৃত ৭টি মাস্টার চাবি উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত কুখ্যাত মোটর সাইকেল চোরের বিরুদ্ধে চট্রগ্রাম জেলাসহ বিভিন্ন থানায় ২০ টি চুরির মামলা রয়েছে। সে একেকসময় একেক নাম ব্যবহার করে। তার জাতীয় পরিচয়পত্রে নারায়ণগঞ্জ জেলায় ঠিকানা রয়েছে। তদন্ত করে তার প্রকৃত নাম ও ঠিকানা বের করা হবে বলে জানান। সে বর্তমানে চট্টগ্রামের দক্ষিণ পতেঙ্গা এলাকায় বসবাস করে বলে জানা গেছে।

রবিবার (৯ জুন) বিকেল সাড়ে ৩টায় মুঠোফোনে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় জানান, আটককৃত চোর মিল্টন কুমার ওরফে সোহেলসহ অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় একটি চুরি মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। 

ওসি আরও জানান মোটরসাইকেল চোর মিল্টন সরকার প্রকাশ মিল্টন কুমার-কে আজ রোববার (৯ জুন) দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আসামী মিল্টন সরকার প্রকাশ মিল্টন কুমার এর বিরুদ্ধে আদালতে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায়।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৫ ঘন্টা ২২ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ৯ ঘন্টা ১৫ মিনিট আগে