নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

সাংবাদিকদের বর্জনে গালে হাত দিয়ে বসে ছিলেন গভর্নর

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-06-2024 04:16:51 am

আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণার পর রেওয়াজ অনুযায়ী ওসমানী মিলনায়তনে সাংবাদিকদের মুখোমুখি হন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রী-প্রতিমন্ত্রীর পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও এনবিআর চেয়ারম্যানও ছিলেন সংবাদ সম্মেলনে।


তবে প্রশ্নোত্তর পর্বের শুরুতেই গভর্নর আব্দুর রউফ তালুকদারকে বর্জনের ঘোষণা দিয়ে বসেন সাংবাদিকরা। আর এরপর পুরো দুই ঘণ্টার সংবাদ সম্মেলনে গভর্নর ছিলেন নিশ্চুপ। কখনো উদাস ভঙ্গিতে আবার কখনো-বা গালে হাত দিয়ে বসে থাকতে দেখা যায় তাকে।


শুক্রবার (৭ জুন) ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থ মন্ত্রণালয় আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে।


ঘটনার শুরু বেশ কিছুদিন আগে থেকে। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ে গভর্নরের সঙ্গে টানাপড়েন চলছে সাংবাদিকদের। এর জেরেই গতকাল সংবাদ সম্মেলনে গভর্নরকে বয়কট করেন সাংবাদিকরা।


গত বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। রেওয়াজ অনুযায়ী বাজেট বিষয়ে ওসমানী মিলনায়তনে সাংবাদিকদের সামনে হাজির হন অর্থমন্ত্রী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়া শেষ করে অর্থমন্ত্রী প্রশ্নোত্তর পর্বে যান।তবে প্রশ্নোত্তর পর্বের শুরুতেই অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি মোহাম্মদ রেফায়েত উল্লাহ মীরধা অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছেন গভর্নর। সে জন্য সিদ্ধান্ত নিয়েছি, আমরা কেউ তার বক্তব্য শুনব না। তিনি যেন কোনো বক্তব্য না দেন, সে বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বক্তব্য দিলে আমরা তা বয়কট করব।


অর্থমন্ত্রী এ সময় গভর্নরের দিকে তাকালে আব্দুর রউফ তালুকদার ইশারায় জানিয়ে দেন, তিনি কথা বলবেন না। এরপর পুরো সংবাদ সম্মেলনে ‘চুপ’ করে ছিলেন গভর্নর। কখনো গালে হাত দিয়ে তাকে উদাস ভঙ্গিতে বক্তব্য শুনতে দেখা যায়। কখনো সামান্য উপরের দিকে তাকিয়ে থাকতে দেখা যায় নিবিষ্ট মনে।


অতীতে এই সংবাদ সম্মেলনে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতির উদ্যোগ, সরকারের অর্থায়নে ব্যাংক ঋণের যোগান দেওয়া, রিজার্ভ বাড়ানো, খেলাপি ঋণ কমিয়ে আনা ও অর্থ পাচারের মত গুরুত্বপূর্ণ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে দেখা গেছে গভর্নরকে। তবে সাবেক অর্থ সচিব আব্দুর রউফ তালুকদারের সামনে এবার সে সুযোগ আসেনি।


গত দুই মাস ধরে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছেন গভর্নর আব্দুর রউফ তালুকদার। এর প্রতিবাদে বাংলাদেশ ব্যাংকের সব ধরনের সংবাদ সম্মেলন বর্জন করে আসছেন সাংবাদিকরা।

আরও খবর