‎সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মৌলভীবাজারে সম্ভ্রম বাঁচাতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত, আটক ২ অনুপ্রেরণার এক সুন্দর অধ্যায়—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে বিশেষ কর্মশালা বন উজাড় ও আবাসস্থল ধ্বংসে লোকালয়ে আসছে বন্যপ্রাণী, শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার মধুপুরে ৩ দিন পর উদ্ধার অসহায় লক্ষ্মী দাস: প্রয়াসের উদ্যোগে সন্তানসহ বাড়ি প্রত্যাবর্তন নন্দীগ্রামে শ্রমিকদের দিয়ে রাস্তার উদ্বোধন করিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মোশারফ তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি নাগেশ্বরীতে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড: এসিল্যান্ডের বিচার নিয়ে আইনি বিতর্ক কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

বিশ্ববিদ্যালয়ে অর্থের অভাবে ভর্তি হতে পারছে না মেধাবী আমেনা, সাহায্যের আবেদন


সাতক্ষীরা তালা উপজেলার মাগুরা গ্রামের এক মেধাবী ছাত্রী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও অর্থের অভাবে ভর্তি হতে পারছে না। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে অনেক টাকার প্রয়োজন। যা আমেনার পিতা-মাতার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। আর ভর্তি হতে না পারলে ঐ মেধাবী ছাত্রী আমেনার জীবনের সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। তাই যদি কোন সহৃদয় ব্যক্তি আমেনার সুন্দর ভবিষ্যতের দিকে তাকিয়ে এগিয়ে আসেন তাহলে এই মেধাবী আমেনা কৃতজ্ঞতাপাশে আবদ্ধ থাকবে বলে জানিয়েছে।



সরেজমিন আমেনার বাড়িতে গেলে জানা যায়, আমেনার পিতা কুদ্দুস আলী সরদার একজন দিনমজুর। তার মা মর্জিনা বেগম মাগুরা বাজারে রাইচ মিলে শ্রমিকের কাজ করে কোন রকমে জীবিকা নির্বাহ করে। আমেনার পিতা কুদ্দুস সরদার জানান, আমার এই ভিটেবাড়ি ১২শতক জমির উপর। তাও আমার ভাইয়ের সঙ্গে মামলা চলছে। আমি মেয়ের লেখাপড়ার খরচ কিভাবে যোগাড় করব। তাই আপনারা যদি পত্রিকায় দিয়ে আমার মেয়েকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ করে দেন তাহলে আমার মেয়েটা তার জীবনটা গড়তে পারবে।


এদিকে মেধাবী ছাত্রী আমেনা খাতুন জানান, আমি এসএসসি পরীক্ষায় ‘এ প্লাস’ ও এইচএসসি পরীক্ষায় মাগুরা আইডিয়াল মহিলা কলেজ থেকে ‘এ প্লাস’ পেয়ে উত্তীর্ণ হয়েছি।



আমেনা খাতুন আরও জানান, আমি গুচ্ছে ৭২৫তম স্থানে আছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৮১৩ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১০৯৩তম স্থান পেয়েছি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ পেলেও অর্থের অভাবে ভর্তি হতে পারছি না। আমার পিতা-মাতার পক্ষে অর্থ ম্যানেজ করা কঠিন ব্যাপার হয়ে দাঁড়িযেছে। তাই যদি কোন সহৃদয় ব্যক্তি আমার ভর্তির সুযোগ করে দেন তাহলে আমি আমার ভবিষ্যৎ গড়তে পারব। আমেনা খাতুন ভবিষ্যৎ বিসিএস ক্যাডার হয়ে জীবন গড়তে চাই। যদি কোন ব্যক্তি যোগাযোগ করতে চায় তাহলে ০১৮২৫৬০১৬৮৮ নন্বরে যোগাযোগ করতে পারেন। 


এ বিষয়ে মাগুরা আইডিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ রামপ্রসাদ দাশ জানান, আমেনা খুব মেধাবী ছাত্রী। তার মেধা আজ এই পর্যন্ত নিয়ে আসছে। আমেনাকে পড়ালেখা বাবদ আমাদের কলেজ থেকে কোন টাকা নিইনি। আমি যতদুর সম্ভব সাহায্য করেছি। আমি ও কলেজের সকল শিক্ষক আমেনার সফলতা কামনা করছি। অন্য দিকে মাগুরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ ময়নুল ইসলাম জানান, আমেনা অত্যন্ত মেধাবী ছাত্রী। তার পিতা খুব অসহায়। দিন মুজুরের কাজ করে জীবিকা নির্বাহ করে। আমি দোয়া করি আমেনা ভবিষ্যৎ উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মাগুরাবাসির মুখ উজ্জ্বল করুক।

আরও খবর



deshchitro-6a9507cd76b20-310826104917.webp
হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই

১ দিন ৭ ঘন্টা ৩২ মিনিট আগে