যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

স্বল্প আয়ের মানুষের জন্য ৪ হাজার ফ্ল্যাট বানাতে চায় সরকার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-06-2024 03:52:08 pm

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ২০২৪-২৫ সালের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৃহস্পতিবার (৬ জুন) বিকেল ৩ টায় নতুন বাজেট প্রস্তাব পেশ শুরু করে সাড়ে ৪টার দিকে শেষ করেন।এবারের বাজেটের প্রতিপাদ্য হলো: 'সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’।


বাজেটে আগামী ২০২৪-২৫ অর্থবছরে স্বল্প আয়ের মানুষের জন্য ৪ হাজার ৩২টি আবাসিক ফ্ল্যাট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব ফ্ল্যাট নির্মাণের পর স্বল্প আয়ের মানুষের কাছে ভাড়া দেওয়া হবে।অনুমোদন পেলে টঙ্গী, গাজীপুর, ঢাকার শ্যামপুর ও কদমতলী, নারায়ণগঞ্জের চনপাড়া ও খুলনার হরিণঘাটা এলাকায় এসব ফ্ল্যাট নির্মাণ করা হবে বলে জানান অর্থমন্ত্রী।


চলতি ২০২৩-২৪ অর্থবছরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৪ হাজার ৮৫৬টি আবাসিক ফ্ল্যাট নির্মাণের কাজ চলছে। তাছাড়া গত ১৫ বছরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য অন্তত সাড়ে ৭ হাজার আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে।জমির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সব জেলায় সমন্বিত অফিস ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। ১৯৯৭ সাল থেকে আশ্রয়ণ ও গুচ্ছগ্রামের মতো প্রকল্পের আওতায় ৫ লাখ ৭৮ হাজার ৩১২ ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে।

আরও খবর