হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

ইসলামপুরে ৩০ বছর পর ফের কটাপুর বাজার প্রতিষ্ঠায় পরামর্শ সভা অনুষ্ঠিত




জামালপুরের ইসলামপুর উপজেলায় কটাপুর বাজার প্রতিষ্ঠায় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার (৫ জুন) বেলা ১১ টা থেকে শুরু হয়ে উপজেলার সাপধরী ইউনিয়নের কটাপুর মুক্তির বাজার এলাকায় বিকেল ৪টার পর্যন্ত চলে ওই সভা। এতে সভাপতিত্ব করেন  সাপধরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহআলম মণ্ডল। প্রধান অতিথি ছিলেন ইউপির সাবেক চেয়ারম্যান ও সাপধরী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জয়নাল আবেদীন।


স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩০ বছর আগে কটাপুর বাজারটি যমুনা নদীর গর্ভে বিলীন হয়ে যায়। বর্তমানে ওই বাজার এলাকাটি যমুনা নদীর তীরে জেগে উঠেছে।  স্থানীয় বাসিন্দারা কটাপুর বাজারটি পুনরায় প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছেন। 



কটাপুর বাজার পুনরায় প্রতিষ্ঠা করার অনুষ্ঠিত  পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউপির সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, 'আজ থেকে অন্তত ৩০ বছর আগে আমাদের কটাপুর গ্রামীণ বাজারটি যমুনা নদীতে বিলীন হয়েছে। সেই থেকে এলাকাবাসী দূর-দূরান্ত হাট-বাজারে গিয়ে তাদের জিনিসপত্র কেনা-বেচা করে আসছেন। বর্তামানে যমুনা নদীর বুকে কটাপুর এলাকাটি জেগে ওঠায় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে বাজারটি পুনরায় প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা পরামর্শ সভা করেছি। সভায় আমি প্রস্তাব করেছি, অতিদ্রুত সময়ের মধ্যে আগের জায়গায় কটাপুর বাজারটি স্থাপন করা হবে। এখানে ইউপি ভবনসহ সরকারি নানা স্থাপনা স্থাপনের আলোকপাতও করা হয়েছে। আশা রাখি, শিগগিরই তা বাস্তবায়ন করা সম্ভব হবে।'


সাপধরী ইউপি চেয়ারম্যান শাহাআলম মণ্ডল বলেন, 'সর্বসম্পতিভাবে সিদ্ধান্ত হয়েছে, ঐতিহ্যবাহী কটাপুর বাজার দ্রুত সময়ের প্রতিষ্ঠা করা। বাজারটিসহ পর্যায়ক্রমে এখানে সরকারি বিভিন্ন স্থাপনা স্থাপনে আমার সর্বাক্ত প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা চাই, এক সময়কার কটাপুর বাজারটি তার আগের ঐতিহ্যে ফিরে আসুক। '

আরও খবর