বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

আদমদীঘিতে পুকুরে মাছ ধরা নিয়ে বিরোধ সংঘর্ষে নারীসহ আহত-১০

আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বগুড়ার আদমদীঘিতে মসজিদের দখলে থাকা খাস পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক সংঘর্ষে উভয়পক্ষের নারীসহ অন্তত ১০জন আহত হয়েছে। আহতদের মধ্যে সূর্য বেগম, রিপা আক্তার, শিউলি বেগম, কামরুন নাহার, আবুল কালামকে আদমদীঘি ও বগুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার (৫ জুন ) সকাল সাড়ে ৬টায় আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির চকবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

জানাযায়, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির চকবাড়িয়া গ্রামে প্রায় সাড়ে ৩ বিঘা জলাশয়ের একটি সরকারি খাস পুকুর রয়েছে। মসজিদ উন্নয়নের জন্য উক্ত মসজিদ কমিটির লোকজন ওই পুকুরে মাছচাষ করে আসছে দীর্ঘদিন যাবত। গ্রামে দুটি মসজিদ একই কমিটি দিয়ে পরিচালনা করা হয় বলে গ্রামবাসি জানায়। 

গত রোববার (২ জুন) মসজিদ কমিটির সভাপতি গ্রামবাসিকে না জানিয়ে তার লোকজন নিয়ে পুকুরে জাল দিয়ে মাছ ধরে বাজারে বিক্রি করে। ফলে গ্রামের লোকজনের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়। আজ বুধবার (৫ জুন) সকালে আবারো পুকুরে জাল দিয়ে মাছ ধরতে গেলে ওই গ্রামের লুৎফর রহমান, জয়নুল, আজিজুরসহ অনেকেই মাছ ধরতে বাঁধা দেয়। এ নিয়ে মসজিদ কমিটির সভাপতি আব্দুর রহমান দুলুর সাথে অপরপক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে দুপক্ষের নারীসহ অন্তত ১০জন আহত হয়। মসজিদ কমিটির সভাপতি আব্দুর রহমান দুলু জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে। 

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

৪ ঘন্টা ১২ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৪ ঘন্টা ১৮ মিনিট আগে