বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

আদমদীঘিতে স্কুল ছাত্রীকে প্রকাশ্যে মারপিটের মামলায় গ্রেফতার-২

গ্রেফতারকৃত দুই জন।

বগুড়ার আদমদীঘিতে তুচ্ছ ঘটনায় আফিয়া সুলতানা নামের দশম শ্রেনির এক স্কুল ছাত্রীরকে খোকন ও শিমুল নামের বখাটে যুবকসহ তাদের সহযোগিরা রাস্তায় প্রকাশ্যে এলোপাথারি ভাবে মারপিট করে গুরুতর জখম করার খবর পাওয়া গেছে। গত মঙ্গরবার (৪জুন) বেলা সোয়া ১২ টায় আদমদীঘি গাল্স স্কুল এক কলেজের পাশে এই ঘটনা ঘটায়। পরে ঘটনাস্থল থেকে শিক্ষক ও পুলিশ অজ্ঞান অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান। সেখানে ছাত্রীর অবস্থার অবনতি হলে নওগাঁ সদর ও শেষে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় ওই ছাত্রীর মা আদমদীঘি সদর ইউপির শিবপুর গ্রামে আনজু মনোয়ারা বাদি হয়ে আদমদীঘির তালশন গ্রামের খোকন, শিমুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ রাতেই খোকন ও শিমুল নামের দুইজনকে গ্রেফতার করেছেন। এ রির্পোট লেখা পর্যন্ত ছাত্রীর অবস্থা আশংকাজনক বলে স্বজনরা জানান। 

আদমদীঘি উপজেলা সদরের হাসপাতাল সড়ক, বাসস্ট্যান্ড, ক্ষুদ্র মৎস্য বাজার মোড়, দলিল লেখক সমিতি চত্বর, স্টেশন রোড, কালিবাড়ি, পশ্চিম বাজার ব্রিজ চত্বরসহ বেশ কয়েকটি স্থানে এক শ্রেনির বখাটে যুবকরা স্কুল ও কলেজগামী ছাত্রীদের বিদ্যালয়ে যাওয়া আসার পাথে বিভিন্ন অঙ্গভঙ্গিতে কেউ বা মোটরসাইকেলের মহড়া দিয়ে ছাত্রীদের প্রকাশ্যে প্রেম নিবেদনসহ হুমকি প্রদান করার ঘটনা আবারো বেড়ে যাওযায় ছাত্রীরা নিরাপত্তাহিনতার মধ্যে বিদ্যালয়ে আসা যাওয়া করছিল। গত মঙ্গলবার বিদ্যালয়ে ১০ম শ্রেনির ছাত্রী আফিয়া বেগমকে মোবাইল ফোনে একটি মেসেজ দেয়াকে কেন্দ্র করে তালশন গ্রামের একই বিদ্যালয়ের ৭ম শ্রেনির ছাত্রী মারজিয়া আক্তার মিষ্টি নামের ছাত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। এ ঘটনায় মিষ্টি নামের ছাত্রীটি তার বাড়িতে খবর দিলে মিষ্টির ভাই খোকন, মা মনজুয়ারারা, শিমুলসহ ৮/১০ জন ব্যক্তি বিদ্যালয়ে পাশে সমবেত হয়ে ওঁৎ পেতে থাকে। এদিকে আফিয়া সুলতানা পরীক্ষা শেষে বেলা সোয়া ১২ টায় বাড়ি ফেরার সময় বিদ্যালয়ের পাশে তার পথরোধ করে বখাটে খোকন ও শিমুলসহ অপর আসামীরা সংঘবদ্ধ হয়ে আফিয়া সুলতানার উপড় হামলা চালিয়ে এলোপাথরি ভাবে মারপিট করে গুরুতর জখম করে হামলাকারিরা পালিয়ে যায়। এসময় শিক্ষক পুলিশসহ স্থানীয়রা অজ্ঞান অবস্থায় আফিয়া সুলতানাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান।

বিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুস ছালাম তালুকদার ঘটনাটি শিকার করে জানান, এ ঘটনায় ছাত্রীর অভিভাবক মামলা করেছেন।আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, আজ বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। অপর আসামীদের গ্রেফতার তৎপরতা চলছে। 

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

৪ ঘন্টা ১২ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৪ ঘন্টা ১৮ মিনিট আগে