শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

বোমা বিস্ফোরণে প্রাণহানি: জামিনে মুক্ত মূল অভিযুক্ত তালেব

বোমা বিস্ফোরণে প্রাণহানি: জামিনে মুক্ত মূল অভিযুক্ত তালেব

সিরাজগঞ্জের বেলকুচিতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে ফজলু শেখ (৪৫) নামে এক শ্রমিক নিহত হওয়ার মামলার আসামি আবু তালেবকে জামিন প্রদান করেছেন আদালত। গ্রেফতার হওয়ার একমাসের মাথায় বিস্ফোরন কান্ডের প্রধান এই অভিযুক্তকে ১০ হাজার টাকা জামানতে জামিন প্রদান করা হলো। 

মঙ্গলবার জামিনে মুক্ত হন বেলকুচির দাগি এই শ্রমিক নেতা। তালেব জামিন পাওয়ার খবরে আবারও এলাকায় ত্রাস ছড়িয়ে পড়ার আশংকা করছেন স্থানীয়রা।

আবু তালেব বেলকুচি উপজেলার সুবর্নসাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে। তিনি স্থানীয় সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলের সমর্থক বলে পরিচিত। তার বিরুদ্ধে উপজেলা নির্বাচনের আগে থানা চত্বরে বিশৃঙ্খলা, উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব বদিউজ্জামানের ওপর হামলার অভিযোগেও মামলা রয়েছে।  

আবু তালেব গত জাতীয় সংসদ নির্বাচনের আগে সংগঠিত বোমা বিস্ফোরণ ও একজনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার সন্দেহভাজন আসামি। এ ঘটনায় গত ৪ মে বিকেলে তাকে নিজবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ওইদিনই তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হলে বিচারক ১২মে শুনানির দিন ধার্য করেন। পরে রোববার শুনানি শেষে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে ২০২৩ সালের ১৯ ডিসেম্বর বেলকুচি উপজেলার সুবর্ণসাড়া গ্রামের বাসিন্দা আওয়ামী লীগের এমপি প্রার্থী আব্দুল মমিন মণ্ডলের আস্থাভাজন শ্রমিক লীগ নেতা মোতালেব সরকারের বাড়িতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে নিহত হন ফজলু শেখ। তিনি কুষ্টিয়া সদর উপজেলার মিলপাড়া গ্রামের তোফাজ্জল শেখের ছেলে। এ ঘটনায় ওই বছরের ২৫ ডিসেম্বর রাতে নিহত ফজলু শেখের ভাই বিপুল রহমান বাদী হয়ে মোতালেব সরকারকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন।

আরও খবর