দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

জগন্নাথপুর উপজেলা পরিষদের স্থগিতকৃত নির্বাচন উপলক্ষে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা


আগামীকাল রোজ বুধবার ০২রা নভেম্বর ২০২২ খ্রিঃ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা পরিষদের স্থগিতকৃত নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সুনামগঞ্জ জেলা পুলিশ কর্তৃক ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। প্রত্যেকটি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যরা নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত থাকবেন। তাছাড়া জরুরী প্রয়োজনে মোবাইল টিম ও স্ট্রাইকিং টিম সার্বক্ষণিক ভোট কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। যে কোন অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে সাদা পোষাকে জেলা বিশেষ শাখা ও জেলা গোয়েন্দা শাখার সদস্যগণ প্রতিটি কেন্দ্রের সাথে যোগাযোগ রক্ষা করবেন। প্রত্যেকটি কেন্দ্রের আইন-শৃঙ্খলা পর্যবেক্ষণে সার্বক্ষণিক বিজ্ঞ জুডিসিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত থাকবেন।  


স্থগিতকৃত উপজেলা পরিষদ নির্বাচন ডিউটিতে মোতায়েনকৃত অফিসার ও ফোর্সদের আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক দিক নির্দেশনা প্রদানের জন্য অদ্য ০১-১১-২০২২ খ্রিঃ জগন্নাথপুর থানা প্রাঙ্গণে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ এহ্সান শাহ্ মহোদয়। পুলিশ সুপার মহোদয় নির্বাচন ডিউটিতে মোতায়েনকৃত প্রত্যেক পুলিশ ও আনসার সদস্যকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সহিংসতা এড়ানোর জন্য সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব পারভেজ আলম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি; জনাব আবু সুফিয়ান, অতিরিক্ত পুলিশ সুপার, দিরাই সার্কেলসহ জেলার উর্ধ্বতন ও বিভিন্ন পদমর্যাদার অন্যান্য অফিসারবৃন্দ।

Tag
আরও খবর