শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

সিরাজগঞ্জের এনায়েতপুর ও শাহজাদপুরে পৃথক বজ্রপাতে তিন জন নিহত।

সিরাজগঞ্জের এনায়েতপুর ও শাহজাদপুরে পৃথক বজ্রপাতে তিন জন নিহত।

সিরাজগঞ্জের এনায়েতপুরের বেতিল চরে বজ্রপাতে দুইজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো একজন। অপরদিকে শাহজাদপুরেও বজ্রপাতে একজন নিহত হয়েছে।

নিহতরা হলেন, এনায়েতপুর থানার বেতিল চর এলাকার আবু তারার ছেলে দুই সন্তানের জনক আলামিন(২৮) ও খামার গ্রামের আঃ হাকিমের ছেলে মারুফ হোসেন (১৪)।  নিহত মারুফ হোসেন বেতিল স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ও শাহজাদপুরের চর পোরজনা এলাকার

জয়নালের ছেলে আব্দুস সালাম (৩৭)। এদিকে আহত বেতিল চরের ময়েন উদ্দিনের ছেলে সিয়াম (৭) ও বেলাল হোসেনের ছেলে মেহেদি হাসান (৮) কে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক ও স্থানীযরা জানান আজ মঙ্গলবার বিকালে এনায়েতপুর থানার বেতিল স্পার বাধ সংলগ্ন বেতিল চরে ক্রিকেট খেলার সময় বজ্রপাতে বৃষ্টি শুরু হয় তখন হঠাৎ করে বজ্রপাত হলে শিশু সহ ৪জন ঝলসে যায়। এরপর তাদের স্থানীয় খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষনা করে।

অপরদিকে শাহজাদপুরের চর পোরজনা এলাকার আব্দুস সালাম তার জমি থেকে ধানের বোঝা মাথায় নিয়ে বাসায় ফেরার সময় নিহত হয়।

এদিকে তাদের আকস্মিক মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আরও খবর