যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন জমা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির জন্য মোট ১০৮০টি আসনের বিপরীতে ২৩ হাজার ২৮৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন। বিশ্ববিদ্যালয়ের ‘এ’, ‘বি’ এবং ‘সি’ তিনটি ইউনিটের মধ্যে সবচেয়ে বেশি ১০ হাজার আবেদন জমা পড়েছে ‘এ’ ইউনিটে।

শুক্রবার (২৮ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সদস্য ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সেলিম আল মামুন।

ড. সেলিম আল মামুন বলেন, “বিশ্ববিদ্যালয়ের ৩টি ইউনিটের মধ্যে ‘এ’ ইউনিটে সর্বোচ্চ সংখ্যক ভর্তিচ্ছু আবেদন করেছেন। এরপর রয়েছে ‘বি’ এবং সর্বশেষ ‘সি’ ইউনিট। ‘এ’ ইউনিটে আবেদন করেছেন ১০ হাজার ১৭৬ জন, ‘বি’ ইউনিটে ৯ হাজার ১৪৭ জন এবং ‘সি’ ইউনিটে ৩ হাজার ৯৬১ জন শিক্ষার্থী।”

আগামী ৭ নভেম্বর প্রথম মেধাতালিকা প্রকাশ ও ভর্তি কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, “২০২১-২২ শিক্ষাবর্ষে তিনটি ইউনিটে ভর্তি আবেদন গ্রহণ করা হয়েছে। যার মধ্যে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিট এবং ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে শিক্ষার্থী ভর্তি করা হবে।”

উল্লেখ্য, ২০২১-২২ শিক্ষাবর্ষে নজরুল বিশ্ববিদ্যালয়ে তিনটি ইউনিটে ভর্তি নেওয়া হবে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১৬০টি, ‘বি’ ইউনিটে ৭০০টি এবং ‘সি’ ইউনিটে ২২০টি আসন রয়েছে।

Tag
আরও খবর