আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

অসহনীয় গরমের মধ্যে বৃষ্টিতে স্বস্তির আভাস

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-06-2024 03:21:49 am

ঘূর্ণিঝড় রেমালের পর তাপমাত্রার সঙ্গে বেড়েছে ভ্যাপসা গরম; রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আরও একদিন ভুগতে হবে এমন পরিস্থিতিতে। এরপর বৃষ্টিতে মিলতে পারে স্বস্তি ।


রোববার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলেছে, ঢাকাসহ ১৬ জেলায় যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা একদিন পর কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে।


আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, “বর্ষা এলেও যেহেতু বৃষ্টি হচ্ছে না, তাই তাপমাত্রা বেড়েছে। বৃষ্টির সম্ভাবনা কম থাকায় সোমবার একইরকম তাপমাত্রা থাকতে পারে।


“তবে আগামীকাল মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেই কমে আসবে তাপমাত্রা।”রোববার ঢাকায় সর্বোচ্চ ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঈশ্বরদী, সিলেট ও সিরাজগঞ্জের তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।


এদিন সকাল ৯টা থেকে পরের ৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলেছে, “ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রংপুর, মৌলভীবাজার, চাঁদপুর, নোয়াখালী, বাগেরহাট, যশোর, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা হতে কমতে পারে।


“এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।” অপরদিকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। চলতি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসের বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান বলেন, চলতি সপ্তাহের প্রথমার্থে সারা দেশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষাকাল) বিস্তার লাভ করবে। এ মাসে এক-দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।


“জুন মাসে দেশে চার থেকে ছয় দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। এক-দুটি বিচ্ছিন্নভাবে মৃদু (সর্বোচ্চ ৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ (সর্বোচ্চ ৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে।”


দীর্ঘমেয়াদী পূর্বাভাসে অধিদপ্তর জানায়, জুন মাসে ভারি বর্ষণের কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু স্থানে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।


গেল এপ্রিল মাসে টানা তাপপ্রবাহ বয়ে যায়। ৩০ এপ্রিল যশোরে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। মে মাসেও ১ থেকে ৫ মে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ, ১৩ থেকে ২৬ মে মৃদু তাপপ্রবাহ এবং ২৮ থেকে ৩০ মে মৃদু তাপপ্রবাহ বয়ে যায়। এ মাসেই সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ২৭ মে রেমাল পশ্চিমঙ্গ ও বাংলাদেশের খেপুপাড়া অতিক্রম করে।

আরও খবর