‎সুন্দরবনে কোস্ট গার্ডের চাপে আত্মসমর্পণ বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের বজ্রপাতে নিহত ৪ গরুর মালিকদের আর্থিক সহায়তা দিল গলাচিপা উপজেলা প্রশাসন শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি বিপদসীমার দিকে, নদীর তীরবর্তী বাড়ি-ঘরে জলাবদ্ধতা নদীকে বাঁচাতে হবে: প্রধানমন্ত্রী ঋণের বোঝা কাঁধে নিয়ে প্রথমবার সাগরে, আর ফেরা হলো না আক্কাসের নালিতাবাড়ীর এক পরিবারে তিন বিসিএস ক্যাডার: শেরপুরজুড়ে প্রশংসা, শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএমসি সভাপতি ফজলে রাব্বি। রংপুরে ওয়াইসিডিও'র জব ফেয়ার অনুষ্ঠিত, তাৎক্ষণিক চাকরি পেলেন প্রায় ১০০ জন বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠ যেন 'জলাশয়', ভোগান্তি চরমে, পৌর প্রশাসাকের ওপর স্থানীয়দের ক্ষোভ টানা বর্ষণে সাতকানিয়া-লোহাগাড়ায় বন্যা পরিস্থিতি, আতঙ্কে সাধারণ মানুষ শ্রীমঙ্গলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ রজত জয়ন্তীতে গোবিপ্রবিতে তরুণ কলাম লেখক ফোরামের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নন্দীগ্রামের ঐতিহ্যবাহী নিমাইদিঘী আদর্শ কলেজের সভাপতি হলেন আদর গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে ১৩৭টি ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত: তথ্যমন্ত্রী অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই: প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যাযজ্ঞের প্রধান আসামি শেখ হাসিনা বগুড়ায় হবে সামরিক ড্রোন কারখানা: সংসদে প্রধানমন্ত্রী শার্শায় ইয়াবাসহ ২ ইউপি সদস্যসহ ৪ মাদক কারবারি আটক

তারেক রহমানের নিদের্শে টাঙ্গাইলে কারা নির্যাতিত ও হামলা মামলার শিকার যুবদল নেতাদের সংবর্ধনা

ছবি ক্যাপসন- রোববার বিকেলে টাঙ্গাইলের মধুপুরে জেলা যুবদলের উদ্যোগে কারা নির্যাতিত ও হামলা মামলার শিকার যুবদল নেতার্মিদের সংবর্ধনা দেয়।
‘আওয়ামী স্বৈরাচার সরকার’ পতন আন্দোলন সংগ্রামে হামলা মামলার শিকার ও কারা নির্যাতিত টাঙ্গাইল জেলা যুবদল নেতাকর্মিদের সংবর্ধনা দিয়েছে জেলা যুবদল। টাঙ্গাইল উত্তরের ৬ টি উপজেলার ১৩ টি ইউনিটের নেতাকর্মিদের অংশ গ্রহণে মধুপুরে এ কর্মসূচির আয়োজন করে টাঙ্গাইল জেলা যুবদল।
রোববার বিকেলে মধুপুর উপজেলা বিএনপি’র সভাপতি জাকির হোসেন সরকারের কার্যালয় সংলগ্ন কাকরাইদ বাজারস্থ মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মওলা শাহীন। যুবদলের ঢাকা বিভাগীয় সহসভাপতি রেজাউল কবির পল অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য 
রাখেন। টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবুর সঞ্চালনায় সংবর্ধনা কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  কেন্দ্রীয় যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শামসুজ্জামান শুভ, মধুপুর 
উপজেলা যুবদলের নেতা হযরত আলী, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, বাংলাদেশ বেসরকারি বিশ্বিবিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রদল সংসদের যুগ্ম সম্পাদক আদিত্য সরকার প্রমুখ। বক্তাগণ খালেদা 
জিয়া রোগমুক্তি ও কারামুক্তিসহ লক্ষ কারাবন্দী নেতাকর্মিদের মুক্তি দাবি করেন।
অনুষ্ঠানে টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার তিনটি ইউনিটসহ ঘাটাইল, মধুপুর, ধনবাড়ী, গোপালপুর, ভূঞাপুরের ১৩ টি ইউনিটের নেতাকর্মিরা এতে অংশ নেন। অনুষ্ঠানে সরকার পতনের বিগত বিভিন্ন 
আন্দোলনে ইউনিটগুলোর হামলা মামলার শিকার ও কারা নির্যাতিত ১৮ নেতাকর্মির গলায় ফুলের মালা পরিয়ে ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়। নেতৃবৃন্দ জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নিদের্শে 
কারাভোগকারী ও নির্যাতিনের শিকার নেতাকর্মিদের এমন সংবর্ধান দেয়ার কর্মসূচি পালিত হলো। তথ্যসূত্র-আলকামা সিকদার 
আরও খবর