দক্ষিণ এশিয়ার বৃহত্তম ঔষধি উদ্ভিদ ডাটাবেজ নির্মাণে পবিপ্রবি শিক্ষার্থীর অবদান সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচদিন ঢাকাসহ সাত বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস কুলিয়ারচরে ইউএনওর মানবিক উদ্যোগে ভাঙনের মুখে থাকা সংসার শান্তির পথে শ্যামনগরে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন তা’মীরুল মিল্লাত থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় চান্স প্রাপ্তদের সংবর্ধনা প্রদান দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়ন হবে, হাবিবুর রহমানকে প্রধানমন্ত্রীর আশ্বাস আশাশুনিতে ২ লক্ষ ৫০ টাকার বিশেষ অনুদানের চেক বিতরন লাখাইয়ের বুল্লাবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান। আগামী ২ নং ঘাসি গ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ডবাসীর সেবা করতে চান মেম্বার পদপ্রার্থী আব্দুর রউফ না ফেরার দেশে চলে গেলেন ভৈরব পৌরসভার সাবেক মেয়র ফখরুল আলম আক্কাস সবুজায়নে নতুন উদ্যোগ, বরিশাল সিটিকে ৫ হাজার চারা উপহার আবু সাইদ চাঁদ (এমপির) সংবর্ধনা ও স্নাতক সমাপনী উৎসব- ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধান ‍হুরার বিরুদ্ধে, মানছেনা মন্ত্রনালয়ের নির্দেশনাও পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে ঝিনাইগাতীতে বন্যা পরিস্থিতির অবনতি, পানিতে বাজার ও নিম্নাঞ্চল প্লাবিত রাষ্ট্রায়ত্ত ৪৪ প্রতিষ্ঠান লিজ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে জয়পুরহাট সুগার মিলে ফটক সভা ও বিক্ষোভ সমাবেশ পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন অপরাধীদের জন্য দুঃসংবাদ, সেনবাগে ওসি আবদুর রহিমের সাঁড়াশি অভিযান অব্যাহত কালিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার আসামিসহ ৯ জন কারাগারে

চলতি মাসে ভারী বৃষ্টিপাত-বন্যাসহ বজ্রঝড়ের শঙ্কা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-06-2024 12:33:21 pm

চলতি জুন মাসে ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কতিপয় স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে।


পাশাপাশি এ মাসে দেশে চার থেকে ছয়দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।


২ জুন, রবিবার আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে গঠিত বিশেষজ্ঞ কমিটি এই পূর্বাভাস দিয়েছে।


আবহাওয়া অধিদপ্তরের ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান এতে সভাপতিত্ব করেন।


আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়, চলতি মাসের প্রথম সপ্তাহের প্রথমার্ধে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষাকাল) বিস্তার লাভ করতে পারে এবং এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। এ মাসে দেশে এক থেকে দুটি বিচ্ছিন্নভাবে মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে।


জুন মাসে ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু স্থানে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।


চলতি মাসে (জুন) সিলেট, চট্টগ্রাম ও ঢাকাসহ বিভিন্ন বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।


এ ছাড়া বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। এ মাসে দেশে চার থেকে ছয় দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে।


এ মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ১ দশমিক ৫ থেকে ৩ দশমিক ৫ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণ ছয় থেকে আট ঘণ্টা থাকতে পারে।


আরও খবর