নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

ট্রাম্পের নির্বাচনী তহবিলে ৫ কোটি ৩০ লাখ ডলার অনুদান

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 01-06-2024 05:16:15 am

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদালতের রায়ে দোষী সাব্যস্ত হওয়ার পরও তার নির্বাচনী প্রচারণার তহবিলে ৫ কোটি ৩০ লাখ ডলার অনুদান জমা হয়েছে।

শুক্রবার ট্রাম্পের নির্বাচনী প্রচারণা তহবিল এ কথা জানিয়ে বলেছে, এ রায় তার সমর্থনকে আগের চেয়েও বাড়িয়ে দিয়েছে।

ঘন্টায় ২০ লাখ ডলারেরও বেশি অনুদান এসেছে যা রেকর্ড বলে দাবি করেছে নির্বাচনী তহবিল।

প্রচারণার সিনিয়র সহকারী ক্রিস লাসিভিটা এবং সুসি ওয়াইলস এক বিবৃতিতে বলেছেন, অনুদানের এক তৃতীয়াংশেরও বেশি এসেছে নতুন দাতাদের কাছ থেকে। তারা দেশজুড়ে থাকা এসব দেশ প্রেমিকের প্রশংসা করেন।

উল্লেখ্য, সাবেক পর্ণ তারকা স্টর্মি ডেনিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছে নিউইয়র্কের একটি আদালত। মেলানিয়া ট্রাম্পের ২০০৬ সালে সন্তান প্রসবের পরপরই ট্রাম্প এ পর্ণ তারকার সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে পড়েন। এ বিষয়ে মুখ না খুলতে ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মোটা অঙ্কের ঘুষ দেওয়া হয়েছিল। এছাড়া অর্থ দেওয়ার বিষয়টি গোপন রাখতে ট্রাম্প তার ব্যবসায়িক রেকর্ডেও জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন বলে অভিযোগ আছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প।

বৃহস্পতিবার নিউইয়র্কের আদালতে ট্রাম্পের বিরুদ্ধে আনা ৩৪টি অভিযোগেই তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। আগামী ১১ জুলাই এসব অভিযোগে তার সাজা ঘোষণা করা হবে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে ট্রাম্পের সর্বোচ্চ চার বছরের জেল হতে পারে। তবে আইনজ্ঞরা বলছেন, কারাদ-ের বদলে তার জরিমানা হওয়ার সম্ভাবনাই বেশি।

ট্রাম্প এ রায়ের বিরুদ্ধে আপীল করবেন বলেই ধারণা করা হচ্ছে।


 

আরও খবর