অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত শিশু ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তি কারাগারে পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে

সুন্দরবনে ১১১ হরিণসহ মৃত প্রাণীর সংখ্যা বেড়ে ১১৯

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 31-05-2024 03:10:18 pm

ঘূর্ণিঝড় রেমালের আঘাত ও জলোচ্ছ্বাসে সুন্দরবনে বন্যপ্রাণী মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৯টিতে।


৩১ মে, শুক্রবারও সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে আরও ১৫টি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে।


খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো সাংবাদিকদের জানান, ২৮ মে থেকে সুন্দরবনে তল্লাশি করে প্রতিদিন মৃত হরিণ উদ্ধার করা হচ্ছে। আজও বনের বিভিন্ন এলাকা থেকে ১৫টি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কয়েকটি হরিণের দেহের বেশিরভাগ অংশ পচে গেছে। এ নিয়ে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত ১১১টি মৃত হরিণ, ৪টি মৃত বন্য শূকর এবং একটি জীবিত অজগর উদ্ধার করা হয়।


তিনি আরও জানান, জলোচ্ছ্বাসের ফলে নদীতে ভাসতে থাকা জীবিত ১৮টি হরিণ ও একটি অজগর উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। এখনও বনের মধ্যে বন বিভাগের সদস্যরা তল্লাশি চালাচ্ছে। দুয়েকদিনের মধ্যে তল্লাশি শেষ করা হবে।


আরও খবর