জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

অসুস্থ বাজপাখি নিয়ে হাসপাতালে পরিবেশ কর্মীরা


নাটোরের সিংড়ায় পরিবেশ কর্মী ও সাংবাদিকদের সহায়তায় উদ্ধার হলো একটি আহত বাজপাখি। পরে উপজেলা প্রাণী সম্পদ অফিসে সুচিকিৎসা দেয়া হয়।

 শুক্রবার (৩১ মে ২০২৪) সকাল ১১ টায় সিংড়া বাসস্ট্যান্ডে বৈদ্যুতিক তারের সাথে ধাক্কা লেগে পড়ে যায় বাজপাখিটি। পরে খবর পেয়ে সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক রনজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক রবিন খান ও পরিবেশ কর্মী মাসুদ রানা বাজপাখি উদ্ধার করে সিংড়া উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালে নিয়ে যান সেখানে ডাক্তারের পরামর্শে সুচিকিৎসা দেয়া হয়েছে।

 

সিংড়া মডেল প্রেসক্লাব ও পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এসএম রাজু আহমেদ বলেন, রিমালের কারনে হয়তো পাখিটি ক্ষতিগ্রস্ত ছিলো। শারিরীকভাবে সে দুর্বল। বৈদ্যুতিক তারে বারি খেয়ে পাখিটি পড়ে যায়। পাখিটি উদ্ধার করে সুচিকিৎসা দেয়া হয়েছে। সুস্থ হলে অবমুক্ত করে দেয়া হবে।

 সাংবাদিক ও পরিবেশ কর্মী রবিন খান বলেন, সিংড়া জীববৈচিত্র্য রক্ষায় আমরা তরুণরা কাজ করছি আমরা আমাদের সিংড়ায় কোন পাখি শিকারীকে পাখি শিকার করতে দেইনা বিভিন্ন সময়ে জীববৈচিত্র রক্ষায় প্রচারণা চালাই।

 

Tag
আরও খবর